বর্ধমান বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজির হস্টেলে দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের র্যাগিং করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ২ পড়ুয়াকে গ্রেফতার করেছে। দুজনেই বিহারের বাসিন্দা। আক্রান্তদের অভিযোগ, এনিয়ে কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও কলেজের তরফে কোনওরকমের ব্যবস্থা নেওয়া হয়নি। র্যাগিংয়ের ফলে গুরুতর আহত হয়েছেন দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া। আরও পড়ুন: […]