কলকাতা: আগামী সপ্তাহভর বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুল আবহাওয়া দফতরের। শুক্রবার পর্যন্ত থাকবে একই অবস্থা। আগামী শনিবার থেকে কম হতে পারে বৃষ্টি। রবিবার দিনভর মেঘলা ছিল আকাশ। বেশি রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে মূলত দুই বর্ধমান, বীরভূমে ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৪০-৫০ কিমি […]