ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘ সময় খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে। সাফল্যও পেয়েছেন। তবে এ মরসুমের আগে ঈশান কিষাণকে রিটেন করেনি মুম্বই ইন্ডিয়ান্স। অকশনেও তাঁর জন্য ঝাঁপায়নি মুম্বই ফ্র্যাঞ্চাইজি। তাঁর উপর ভরসা কমছিল, বলাই যায়। জাতীয় দলে দীর্ঘদিন সুযোগ পাননি। এর কারণ শুধুই পারফরম্যান্স নয়। শৃঙ্খলাজনিত কারণেই টিমের বাইরে। সদ্য ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারত এ দলে […]