বোলপুর থানার আইসিকে কদর্য গালাগালি দেওয়ার ঘটনায় পুলিশি তলবে দ্বিতীয় দিনও নির্ধারিত সময় অতিক্রম করার পরে হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। এদিনও অনুব্রতর হাজিরা ঘিরে বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিকের দফতরের সামনে ছিল আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। পুলিশি ব্যারিকেড করে গোটা রাস্তা ছিল নো এন্ট্রি। মোতায়েন ছিল প্রচুর পুলিশকর্মী ও আধিকারিক। তবে বেলা ১১টা পার হলেও এদিনও […]