2025 - Page 1687 of 3394 - 24 Ghanta Bangla News
Home

EPFO: প্রভিডেন্ট ফান্ডে এবার ৮.২৫ শতাংশ সুদ, নতুন নিয়মে মিলবে আগের থেকে অনেক বেশি টাকা! – Bengali News | EPFO: 8.25 Percent Interest in Provident Fund, Under the New Rule of Employees’ Provident Fund Organisation, You will Get Much More Money Than Before!

বেসরকারি সংস্থায় যাঁরা চাকরি করেন তাঁদের কাছে ইপিএফ বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ভবিষ্যতের জন্য একটা দারুণ উপায়। আর এই অ্যাকাউন্টে জমা থাকা টাকায় কত সুদ দেওয়া হবে, সেটা নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার। আর পিটিআই-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের ৮.২৫ শতাংশ হারে সুদ দেবে সরকার। তথ্য বলছে, এবার ইপিএফও […]

Home

Eden Gardens: ইডেন থেকে ফের সরছে ম্যাচ! এ বার আন্তর্জাতিক ক্রিকেট – Bengali News | India vs West Indies test May be shifted to Delhi from Eden Gardens Kolkata

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সদ্য শেষ হয়েছে। মঙ্গলবার রাতে নতুন চ্যাম্পিয়ন পাওয়া গিয়েছে আইপিএলে। দীর্ঘ অপেক্ষার পর ১৮তম সংস্করণে প্রথম ট্রফি জয়ের স্বাদ পেয়েছে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনাল হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। সাধারণত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘরের মাঠেই পরবর্তী আইপিএলের উদ্বোধন, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল হয়। এ বারও তেমনই হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে ইডেন থেকে […]

Home

Air Conditioner: ঠিক কতদিন পর পুরনো AC ফেলে নতুন AC কিনতে হবে? কতদিনে ফুরোয় আয়ু? – Bengali News | When you have to change the old AC and buy a new one, know the details

নয়া দিল্লি: তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গেই এয়ার কন্ডিশনার (এসি)-র চাহিদা বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু অনেকেই জানেন না যে এসি-র মেয়াদও শেষ হয়। পুরনো এসি বদলে নতুন এসি কেনার সময় আসে। এটা ঠিক যে এসি-র গায়ে সরাসরি কোনও এক্সপায়ারি ডেট বা মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ করা থাকে না, তবে একটি নির্দিষ্ট সময়ের […]

Home

দীর্ঘদিন নিষ্ক্রিয়, বন্ধ হচ্ছে ৪৩টি সমবায় সমিতি, রয়েছে ৭টি অস্তিত্বহীন সমিতি

অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সমবায় সমিতি। তবে একাধিক সমবায় সমিতি রয়েছে যেগুলি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়। সেরকম ৪৩টি সমবায় সমিতিকে স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নদিয়া জেলা প্রশাসন। শুধু তাই নয়, জানা গিয়েছে, এর মধ্যে সাতটি সমিতির কোনও খোঁজই মিলছে না। নাম কাগজে-কলমে থাকলেও বাস্তবে এই প্রতিষ্ঠানগুলির কোনও কার্যালয়, সদস্য বা আর্থিক লেনদেনের প্রমাণ […]

Home

Kuldeep Yadav Engagement: কৈশোরের প্রেম! ইংল্যান্ড সফরের আগেই এনগেজমেন্ট সারলেন কুলদীপ যাদব – Bengali News | Kuldeep Yadav gets engaged to childhood friend Vanshika in private ceremony

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ। দিল্লি ক্যাপিটালস অবশ্য প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। সামনে ভারতের ইংল্যান্ড সফর। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। টেস্ট স্কোয়াডে ফিরেছেন বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবও। ইংল্যান্ড সফরের আগে নতুন সফর শুরু করলেন কুলদীপ যাদব। ছেলেবেলার প্রেমই পরিণতি পেল। দীর্ঘ দিন আগে এক সাক্ষাৎকারে কুলদীপ জানিয়েছিলেন, সময় এলে খোলসা করবেন, […]

Home

IAF: ফের জারি হল NOTM, আচমকা বদলে গেল বায়ুসেনার মহড়ার সময় – Bengali News | IAF to conduct drill till midnight 2:30 am, NOTAM issued again

নয়া দিল্লি: রহস্যজনকভাবে ভারতীয় বায়ুসেনার মহড়ার সময় গভীর রাত পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল। পাকিস্তান সীমান্তের পশ্চিমাংশে টানা মহড়া চালাবে ভারতীয় বায়ুসেনা। বুধবার মধ্যরাত পর্যন্ত চলবে মহড়া। যে মহড়া রাত ৯টায় শেষ হওয়ার কথা ছিল, সেটা আচমকাই রাত ২টো ৩০ মিনিট পর্যন্ত চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে। মহড়ার সময় বাড়ানোয় ফের নোটাম ফের […]

Home

নিয়োগপত্র পেয়েও উচ্চ প্রাথমিকের চাকরিতে যোগ দিচ্ছেন না বহু প্রার্থী

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আদালতের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন দফায়-দফায় কাউন্সেলিং চালিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে। এই অবস্থায় একের পর এক প্রার্থী নিয়োগপত্র হাতে পেয়েও শেষপর্যন্ত চাকরিতে যোগ দিচ্ছেন না। সূত্রের খবর, ইতিমধ্যেই ৫০০ জনেরও বেশি চাকরিপ্রার্থী নিয়োগপত্র হাতে পেয়েছেন। তারপরেও তাঁরা চাকরিতে যোগদান করছেন না। আরও পড়ুন: […]

Home

Railways: ১ মিনিটে বুক হল ৩১,৮১৪ টিকিট, সব রেকর্ড ভাঙল রেল – Bengali News | Rail ministry informs about new system for rail ticket booking to deactivate fake ids

নয়া দিল্লি: বর্তমানে বহু রেলযাত্রীই দূরপাল্লার রেলযাত্রার জন্য অনলাইনে টিকিট কাটেন। আর সেই ব্যবস্থায় এবার আরও বেশি স্বচ্ছতা আনতে উদ্যোগী হল ভারতীয় রেল। লাগানো হল অ্যান্টি-বট সিস্টেম, কার্যকর করা হল কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আর এই প্রসঙ্গেই রেল জানাল, গত ২২ মে এক মিনিটে ঠিক কত টিকিট কাটা হয়েছিল। কোনও ভুয়ো টিকিট যাতে কাটা না হয়, […]

Home

অনুব্রতর গ্রেফতারির দাবিতে গিয়েছিল, নিজেদের মধ্যেই মারপিট করে এল BJP-র ২ গোষ্ঠী

ফের সামনে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দাবিতে কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু, সেই কর্মসূচির শুরুর আগেই নিজেদের মধ্যেই মারপিট, হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। যার ফলে শেষমেশ কর্মসূচি ভেস্তে গেল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিধাননগরের করুণাময়ী মোড়ে বিজেপির দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। আরও পড়ুন: শিলিগুড়ি কলেজে TMCP-র গোষ্ঠী […]

Home

অনলাইনে কয়েক কোটির প্রতারণা! ইডি’র জালে শিলিগুড়ির যুবক, মধ্যরাতেই বসল আদালত

দিন দিন বেড়েই চলেছে সাইবার অপরাধ। সাধারণ মানুষকে টার্গেট করে প্রতারণার জাল বিস্তার করে চলেছে সাইবার প্রতারকদের একাধিক চক্র। এই চক্র নির্মূল করতে নিয়মিত পদক্ষেপ করছে পুলিশ এবং অন্যান্য তদন্তকারী সংস্থা। তারপরেও বেড়ে চলেছে সাইবার প্রতারণার ঘটনা। এবার এমনই একটি সাইবার জালিয়াতি চক্রের হদিশ পেয়ে শিলিগুড়ি থেকে এক যুবককে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আরও […]