বিধানসভা নির্বাচনকে টার্গেট করে মালদার মোথাবাড়িতে শক্তি বাড়াচ্ছে আসাউদ্দিন ওয়েসির দল অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন (AIMIM)। মোথাবাড়ির পটলডাঙ্গা এলাকায় আয়োজিত এক যোগদান কর্মসূচিতে তৃণমূল-সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বহু যুবক মিমে যোগ দেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম। যোগদানের পর একটি কর্মীসভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত নেতৃত্ব দলীয় […]