2025 - Page 1670 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Santoshpur: ঘটনার দিনই কেন স্কুটি চেয়েছিলেন শাহেনশাহ? সন্তোষপুরের নিগৃহীত নাবালক নিখোঁজে সামনে জমির মালিকের চাঞ্চল্যকর বক্তব্য – Bengali News | Santoshpur Why did Shahenshah want a scooty on the day of the incident? Sensational statement by the landowner in front of the missing abused minor of Santoshpur

বাঁ দিকে অভিযুক্ত, ডান দিকে নিগ্রহের মুহূর্তের ছবি!Image Credit source: TV9 Bangla কলকাতা: গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত! কিন্তু এখনও খোঁজ মিলছে না নাবালকের। সন্তোষপুরের গেঞ্জি কারখানায় চুরির অপবাদ দিয়ে যে নাবালককে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়ার অভিযোগ উঠেছিল, তার খোঁজ এখনও মিলছে না। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এবার সামনে এল কারখানার জমির মালিক […]

Home

Lizard in Biryani: বিরিয়ানিতে টিকটিকি! আঁতকে উঠলেন ক্রেতারা, তারপরই ফাঁস হল সব

কোয়েম্বাতুর: রেস্তোরাঁতে খেতে এসেছেন। বিরিয়ানি অর্ডার করেছেন। রেস্তোরাঁজুড়ে সেই বিরিয়ানির সুস্বাদু গন্ধ। খেতেও শুরু করেছেন চার যুবক। আচমকাই চিৎকার। বিরিয়ানির মধ্যে টিকটিকি। আর সেই টিকটিকি ঘিরে শোরগোল পড়ল রেস্তোরাঁয়। ঘটনাটি তামিলনাড়ুর কোয়েম্বাতুরের আরএস পুরম এলাকার। তবে শেষ পর্যন্ত সামনে এল অন্য সত্য। ঘটনাটি ঘটেছে গত ২৭ মে। পুলিশ জানিয়েছে, ওইদিন রেস্তোরাঁয় খেতে এসেছিলেন ওই চার […]

Home

Kolkata Meto Recruitment: পরীক্ষা ছাড়াই জেনারেল ম্যানেজার পদে নিয়োগ হবে কলকাতা মেট্রোয়! জানুন কীভাবে আবেদন করবেন – Bengali News | Kolkata Metro to recruit General Managers without exams, Know how to apply

কলকাতায় মেট্রোয় নিয়োগের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে এই মর্মে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। পরীক্ষা নয়, নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। নিয়োগ করা হবে জেনারেল ম্যানেজার বা এক্সপার্ট পদের জন্য। তালিকায় রয়েছে সিগন্যাল ও টেলিকম বিভাগ। তবে এই চাকরি স্থায়ী নয়। নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে ছয় মাসের জন্য নিয়োগ […]

Home

Operation Sindoor: ‘পাকিস্তানের সঙ্গে সেটিং করেই অপারেশন সিঁদুরের পরিকল্পনা’, বলছেন তৃণমূল বিধায়ক – Bengali News | ‘Operation Sindoor planned by setting up with Pakistan’, says Trinamool MLA

নরেন্দ্রনাথ চক্রবর্তীImage Credit source: TV 9 Bangla পাণ্ডবেশ্বর: অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুললেন আরও এক তৃণমূল নেতা। “পাকিস্তানের সঙ্গে সেটিং করেই অপারেশন সিঁদুরের পরিকল্পনা করেছিল কেন্দ্র সরকার”, এ মন্তব্যই করেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাতেই জোরদার বিতর্ক রাজনীতির আঙিনায়। এই নরেন্দ্রনাথ আবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতিও বটে।  সদ্য দলের এক কর্মসূচি থেকে বিজেপির […]

Home

Vijay Mallya Podcast: ক্রিকেট নয়, RCB কিনেছিলেন আরও বড় উদ্দেশ্য সাধনে! ১৭ বছর পর ‘আসল কারণ’ খোলসা করলেন বিজয় মালিয়া – Bengali News | Vijay Mallya Clarifies Why He Bought RCB in Raj Shamani Podcast

নয়াদিল্লি: তিনি দেশছাড়া। ঋণ না শোধ করতে পেরে ২০১৬ সালেই ভারত থেকে রাতের অন্ধকারের বিদায় নিয়েছিলেন বিজয় মালেয়া। তবে তাঁর দাবি, পাওনার বেশি টাকা শোধ করেছেন তিনি। খুব সম্ভবত লন্ডনেই এখন রয়েছেন এই দেশছাড়া ব্যবসায়ী। তার ভারত থেকে পালানোর ৯ বছর পর অবশেষে গোটা বিশ্ববাসীর সামনে এসে দাঁড়ালেন বিজয় মালিয়া। দিলেন সাক্ষাৎকার। তাও আবার একজন […]

Home

Malda: ভাইয়ের সঙ্গে পালিয়েছে স্ত্রী! ভরা রাস্তায় ঘটল রক্তারক্তিকাণ্ড – Bengali News | Malda Youth accused of assault over extramarital affair

হাসপাতালে আক্রান্ত যুবকImage Credit source: TV9 Bangla মালদহ: প্রকাশ্যে লড়ছে দুই যুবক। হাতে ছুরি। একে অপরকে ছুরি দিয়ে ক্রমাগত কুপিয়ে যাচ্ছে, সারা শরীর ক্ষতবিক্ষত। প্রত্যাক্ষদর্শীরা ভয়ে তাঁদের আলাদাও করতে পারছিলেন না প্রথমে। পাছে তাঁরাই না আহত হয়ে যান! কোনওক্রমে আলাদা করা হয় দুজনকে। রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদহের সামসিতে। […]

Home

Ashoknagar: মাথা পিছু ১০ হাজার! আইনের ফাঁক দিয়ে কীভাবে কিডনি পাচারে সাহায্য করতেন এই আইনজীবী জানুন – Bengali News | Police arrest a lawyer after questioning him for several hours in Ashoknagar kidney smuggling case

কিডনি পাচার চক্রে জড়িত অভিযোগে ধৃত আইনজীবীImage Credit source: TV9 Bangla অশোকনগর: অশোকনগরে কিডনি পাচার কাণ্ডে এবার পুলিশের জালে এক আইনজীবী। ধৃতের নাম প্রদীপ কুমার বর। বছর সাঁইত্রিশের ওই আইনজীবীর বাড়ি বাঁশদ্রোণীতে। কিডনি পাচার চক্রে এর আগে ধৃত পাঁচজনকে জেরা করেই ওই আইনজীবীর নাম জানতে পারে পুলিশ। কিডনি পাচার কাণ্ডে জাল নথিপত্র তৈরির অভিযোগে তাঁকে […]

Home

Foreign Correspondent: ফরেন করেসপন্ডেন্ট হওয়ার স্বপ্ন দেখেন? সেটাকে সত্যি করবেন কীভাবে? – Bengali News | How to be a foreign correspondent, know the career path to achieve success

ফরেন করেসপন্ডেন্ট বা বিদেশী সংবাদদাতার পেশা যেমন আকর্ষণীয় তেমনই চ্যালেঞ্জিং। এই পেশায় বিভিন্ন দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ঘটনা রিপোর্ট করতে হয় আন্তর্জাতিক পাঠকদের জন্য। এর জন্য প্রয়োজন দৃঢ় সাংবাদিক দক্ষতা, সাংস্কৃতিক সংবেদনশীলতা ও বিশ্ব রাজনীতির গভীর জ্ঞান। কী ভাবে হয়ে উঠবেন একজন ফরেন করেসপন্ডেন্ট? এই বিষয়ে নিজের কেরিয়ার গড়তে চাইলে সাংবাদিকতা, গণজ্ঞাপন (মাস কমিনিউকেশন), […]

Home

CPIM: কাশ্মীরে সংসদীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে সিপিএম, থাকছেন বিকাশ ভট্টাচার্যের মতো নেতারা – Bengali News | CPIM is sending a parliamentary delegation to Kashmir, leaders like Bikas Bhattacharya will be there

বিকাশরঞ্জন ভট্টাচার্যImage Credit source: TV9 Bangla নয়া দিল্লি: এবার কাশ্মীরে সীমান্ত এলাকায় সংসদীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে সিপিএম। সূত্রের খবর, প্রতিনিধি দলে থাকবেন বিকাশ ভট্টাচার্যও। ১০-১১ জুন জম্মু-কাশ্মীরে যাবে সিপিএমের প্রতিনিধি দল। এও জানা যাচ্ছে, সংগঠনের হাল ফেরাতে এবার  প্রত্যেকটা রাজ্যে পলিটব্যুরো থেকে প্রতিনিধি দল পাঠাবে সিপিএম। যদিও পশ্চিমবঙ্গে তিনজন পলিটব্যুরো সদস্যের উপরই ভরসা রাখছেন পার্টির […]

Home

Indian Cricket: ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানালেন জোড়া বিশ্বকাপ জয়ী স্পিনার – Bengali News | Two time World Cup Winner Piyush Chawla retires from professional cricket

আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল। একটা সময় ভারতীয় ক্রিকেটে দাপট ছিল। দেশের জার্সিতে জোড়া বিশ্বকাপ জয়ের কৃতিত্বও রয়েছে। আপাতত ব্যস্ত ক্রিকেট ধারাভাষ্যে। এ বার আর কোনও ক্রিকেটেই দেখা যাবে না। পেশাদার ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানালেন দেশের অভিজ্ঞ লেগস্পিনার পীষুষ চাওলা। দেশের জার্সিতে তিনটি টেস্ট, ২৫টি ওয়ান ডে এবং সাতটি টি-টোয়েন্টি খেলেছেন। দেশের জার্সিতে শেষ বার […]