2025 - Page 1638 of 3394 - 24 Ghanta Bangla News
Home

BSF: অ্যাকাউন্টে ঢুকছে ৬ গুণ বেশি টাকা, কেন্দ্রের নির্দেশে নবান্ন সায় দিতেই বাংলায় অল আউট অ্যাকশনে BSF – Bengali News | Bsf Nabanna orders BSF to immediately transfer land for barbed wire along border

নদিয়ায় শুরু জমি অধিগ্রহণ প্রক্রিয়া Image Credit source: TV9 Bangla নদিয়া: সীমান্তে কাঁটা তার দিতে BSF-কে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ দিল নবান্ন। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে শুরু হয়েছে জমি অধিগ্রহণের কাজ। সম্প্রতি একাধিক জমিদাতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। জমির জন্য বাজারমূল্য থেকে প্রায় ৬ গুণ বেশি টাকা দেওয়া হয়েছে জমিদাতাদের। স্বাভাবিকভাবেই খুশি জমিদাতারা। জমির […]

Home

স্ত্রীর গয়না বেচে TMC নেতাকে টাকা দিয়েছিলেন? ভারতের ভোটার কার্ড না পেয়ে সরব বাংলাদেশি বৃদ্ধ!

বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন প্রায় ৩৫ বছর আগে। তারপর থেকে এখানেই থেকে গিয়েছেন। বিয়ে করেছেন, সংসার পেতেছেন। এখন তাঁর বয়স ৬০ পেরিয়ে গিয়েছে। কিন্তু, আজ পর্যন্ত ভারতের ভোটার হতে পারেননি। অথচ, প্যান কার্ড, আধার কার্ড তৈরি হয়ে গিয়েছে। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতা নাকি তাঁকে কথা দিয়েছিলেন, ভোটার কার্ড তৈরি করিয়ে দেবেন। কিন্তু, […]

Home

Murder: টালি খুলে নিজের ঘরে ঢুকে স্ত্রীর গলা কেটে চম্পট দিল স্বামী, পরকীয়ার জের? শোরগোল হালিশহরে – Bengali News | Man accused of murdering wife in Halishahar, police arrest accused

হালিশহর: ভোর রাতে টালি খুলে নিজের ঘরে ঢুকে নিজেরই স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পালিয়ে গেলেও নিস্তার পেল না অভিযুক্ত। শেষ পর্যন্ত ধরা পড়ে গেল পুলিশের হাতে। চাঞ্চল্যকর ঘটনা হালিশহরের ভূতবাগান এলাকায়। অভিযোগ, পালিয়ে যাওয়ার সময় নিজের ছেলেকেও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত উজ্জ্বল মণ্ডলের (৫০) বিরুদ্ধে। মৃত্যু হয়েছে তঁর স্ত্রী জ্যোৎস্না মণ্ডলের (৪৫)।  […]

Home

‘এটা তো ঘটবেই…’, ২৫ বছর আগেই ঐশ্বর্যের কপাল পড়েছিলেন বলিউডের এই নায়ক, জানেন কী বলেছিলেন? – Bengali News | Akshaye khanna had predicted 25 years ago that aishwarya rai become biggest actress

যেন ভাগ্য পড়তে পারেন বলিউড নায়ক অক্ষয় খান্না! মুখ থেকেই বলে দিতে পারেন ভবিষ্যত! তবে নিজে সেভাবে বলিউডে সফল না হলেও, অক্ষয় কিন্তু জোর গলায় বলেই দিয়েছিলেন, ঐশ্বর্যর সঙ্গে ভবিষ্যতে কী কী ঘটবে। এমনকী, ঐশ্বর্য যে রাতারাতি বলিউডের রানি হয়ে উঠবেন, তাও আগে থেকে হাতগুণে বলে ফেলেছিলেনর জুনিয়ার বচ্চন ঘরনি ‘তাল ‘ ছবির নায়ক। ব্যাপারটা […]

Home

EV Scooter: তেল নয়, নুন দিয়েই চলবে আস্ত স্কুটার, ইভি-র দুনিয়ায় নয়া বিপ্লব – Bengali News | These e scooters will run with sodium, know the details

নয়া দিল্লি: বিজ্ঞানের পথ যত প্রশস্ত হচ্ছে, প্রযুক্তি যত এগোচ্ছে, ততই বাড়ছে গবেষণা। লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে বর্তমানে গাড়ি চালানো হচ্ছে ঠিকই। তবে তাতে খরচ পড়ছে বেশি, অনেক ক্ষেত্রে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। তবে এবার লবণ বা নুন দিয়ে বৈদ্যুতিক যানবাহন চালানোর তোড়জোড় শুরু হয়েছে। চিন একগুচ্ছ ইলেকট্রিক স্কুটার পরীক্ষা করা শুরু করেছে। সেগুলির ব্যাটারি […]

Home

Odisha: ধর্ষণে অভিযুক্তকে কুপিয়ে খুন করল নির্যাতিতারা! রাতের অন্ধকারে পোড়াল দেহ – Bengali News | Odisha Shock: Assault Survivors Kill Accused, Burn Body; 10 Arrested

ভুবনেশ্বর: প্রতিশোধ নাকি এটাই বিচার? ষাট বছরের এক বৃদ্ধের হত্যাকাণ্ড ঘিরে থেকে যাচ্ছে এই প্রশ্নটাই। ঘটনা পড়শি রাজ্য ওড়িশার। মঙ্গলবার সেখানে গজপতি জেলা থেকে এক বৃদ্ধকে খুনের ঘটনায় মোট ১০ জন অভিযুক্ত, যাদের মধ্যে ৮ জন মহিলা ও ২ জন পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। কেন ওই ষাটের বৃদ্ধের উপর হামলা চালিয়েছিল এরা? পুলিশ বলছে, প্রতিশোধে […]

Home

College Admission: কলেজে ভর্তি শুরু হচ্ছে কবে, জানালেন ব্রাত্য বসু – Bengali News | Bratya Basu informs when college admission will start from

কলকাতা: প্রায় এক মাস আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। কলেজে ভর্তির জন্য অপেক্ষায় রয়েছেন পড়ুয়ারা। জুন মাসের ১০ দিন পেরিয়ে যাওয়ার পরও কোনও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। আজ, মঙ্গলবার কলেজে ভর্তি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। বিধানসভায় এই বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, গত বছর […]

Home

বনগাঁর ঠাকুরবাড়ির ছায়া ফুরফুরা শরিফে? TMC নেতা কাশেমকে নিয়ে কী বললেন নওশাদ?

ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ির মতোই এবার কি ফুরফুরা শরিফের পীরজাদাদের পরিবারেও ভাঙন ধরাবে রাজনীতি? মানতে নারাজ এই পরিবারের অন্যতম সদস্য তথা ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা মহম্মদ নওশাদ সিদ্দিকী। আজ (মঙ্গলবার – ১০ জুন, ২০২৫) এই বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি বলেন, ‘পরিবারের মধ্যে কেউ ভাঙন ধরাতে পারবে না। আমাদের পারিবারিক সম্পর্ক খুবই ভালো।’ কিন্তু, […]

Home

BSF: টাকা পেতেই জমি-জায়গা সবই ছাড়ছেন, এতদিন যা হয়নি, সীমান্তে এবার বড় পদক্ষেপ BSF-এর – Bengali News | Bsf BSF begins installation of barbed wire at Bagdar Boyara border after receiving government clearance

কাঁটাতারে ঘিরছে এলাকা Image Credit source: TV9 Bangla বাগদা: সরকারি ছাড়পত্র মিলতেই বাগদার বয়রা সীমান্তে কাঁটা তার বসানোর কাজ শুরু করল বিএসএফ। ইতিমধ্যেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের একটাই বক্তব্য, দেশ সুরক্ষিত থাকুক, এটাই তাঁরা চান। বাগদার বয়রা সীমান্তে পাঁচ কিলোমিটারেরও বেশি এলাকায় কাঁটা তার ছিল না। আর তাতেই মাথাব্যথা বাড়ছিল বিএসএফের। বাড়ছিল অনুপ্রবেশের […]

Home

Fire in Apartment: আবাসনে আগুন! প্রাণ রক্ষার্থে আট তলা থেকে ঝাঁপ বাবা ও দুই সন্তানের, তারপর… – Bengali News | Fire in Apartment of Dwarka, Delhi, 3 killed After Jump Off From 7th Floor Balcony

নয়াদিল্লি: প্রাণ রক্ষার্থে আট তলা থেকে ঝাঁপ। আবাসনে আগুন প্রাণ নিল মোট তিন জনের। ঘটনা দিল্লির। সেখানে দ্বারকা এলাকার সেক্টর ১৩-এর একটি আবাসনে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনের লেলিহান শিখা গিলে খেয়েছে বহুতলের একাংশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০টার সময় আগুন লাগে। তারপর মিনিটের মধ্য়ে তা ছড়িয়ে পড়ে আবাসনের অনেকটা অংশ জুড়ে। ইতিমধ্য়ে […]