গড়িয়া: চায়ের সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ করে এক নার্সকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনা নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায়। এখানেই একটি চায়ের দোকানে এই কাণ্ড ঘটেছে বলে জানতে পারা যাচ্ছে। অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদিনই তাঁকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখান থেকে […]