2025 - Page 1624 of 3394 - 24 Ghanta Bangla News
Home

অগ্নিগর্ভ রবীন্দ্রনগর, সংঘর্ষ চরমে, রক্তাক্ত পুলিশ, জ্বালিয়ে দিল বাইক

দোকান বসানো নিয়ে ভয়াবহ পরিস্থিতি মহেশতলা সংলগ্ন রবীন্দ্রনগরে। রবীন্দ্রনগর থানার সামনে বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এলাকায় পাথর বৃষ্টি চলছে। পুলিশকে লক্ষ্য করে চলছে পাথরবৃষ্টি। পুলিশ পরিস্থিতি মোকাবিলার সবরকম চেষ্টা চালাচ্ছে। আক্রা সন্তোষপুরে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পদস্থ পুলিশকর্তারা ঘটনাস্থলে চলে গিয়েছেন। কিন্তু পরিস্থিতি ক্রমশ রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ কাঁদানে গ্যাসের […]

Home

Rabindra Nagar: একটানা ইটবৃষ্টিতে রক্ত ঝরল পুলিশের, দাউদাউ করে গাড়িতে জ্বলছে গাড়ি, রণক্ষেত্র রবীন্দ্র নগর – Bengali News | Attack on police, car vandailsed, big clash in Akra Santoshpur, rabindra nagar in south 24 pgs

রবীন্দ্র নগর: দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্র নগরের আক্রা সন্তোষপুর এলাকা। বুধবার সকাল থেকেই শুরু হয় সংঘর্ষ। দুপুরের পর পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জ্বালিয়ে দেওয়া হয় বাইক, ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ি। রক্তাক্ত হন এক পুলিশকর্মীও। ইটের আঘাতে আহত এক মহিলা পুলিশকর্মী। সবিস্তারে আসছে…

Home

Durgapur: পলিসিগত ফারাক রয়েছে, তবে মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় আপ্লুত দিলীপ-পত্নী – Bengali News | Durgapur There are policy differences, but Dilip and his wife are impressed by the Chief Minister’s sincerity

জগন্নাথ মন্দির দর্শনে সস্ত্রীক দিলীপImage Credit source: TV9 Bangla দুর্গাপুর:   পুজো-মন্দির নিয়ে কোনও রাজনীতি নয়। আবারও তা স্পষ্ট করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুর্গাপুরে সস্ত্রীক জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে বললেন দিলীপ। দিঘায় দিলীপের জগন্নাথ মন্দির দর্শন ও মুখ্য়মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে বিতর্ক ছড়ায় রাজ্য রাজনীতি। তাতে দলের অভ্যন্তরেও তাঁকে তির্যক মন্তব্যে শিকার হতে হয়। তার […]

Home

পাণ্ডবরা নির্বাসনের সময় তৈরি করেছিলেন নানা শিব মন্দির, জানেন সেই প্রাচীণ মন্দিরগুলি কোথায় অবস্থিত? – Bengali News | 5 Ancient Shiva Temples which are linked to the Pandavas, here know History and Significance

উত্তরপ্রদেশের ভাইহারান মহাদেব মন্দির: কথিত রয়েছে যে ভীম উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় বনবাসের সময় ভাইহারান মহাদেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে প্রার্থনা করলে ভক্তরা ভয় এবং বিভ্রান্তি থেকে মুক্তি পান। শিব লিঙ্গের পাশাপাশি এই মন্দিরে হনুমান, শিব-পার্বতী, সন্তোষী মাতা, রাধা-কৃষ্ণ, বিশ্বকর্মা, বৈজু বাবা ইত্যাদি মূর্তিও রয়েছে। শ্রাবণ মাসে ও মহাশিবরাত্রিতে প্রচুর ভক্ত এই মন্দিরে আসেন। পৌরাণিক […]

Home

Shafiqul Alam: ক্ষোভ কোথায় গিয়ে পৌঁছেছে… লন্ডনে ইউনূসের প্রেস সচিবকে তাড়া করল ক্ষুব্ধ বাংলাদেশিরা – Bengali News | Huge Protest in London, Muhammad Yunus Press Secretary Shafiqul Alam Was Chased by Bangladeshis

লন্ডনে বিক্ষোভের মুখে শফিকুল আলম।Image Credit source: Facebook লন্ডন: বিদেশের মাটিতে চরম বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস ও তাঁর প্রেস সেক্রেটারি শফিকুল আলম। লন্ডনের রাজপথে কার্যত তাড়া করা হল প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে। ব্রিটিশ পুলিশের সুরক্ষা বেষ্টনীতে তিনি কোনওমতে পালিয়ে রক্ষা পান। গত বছর শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান […]

Home

কিশোরীকে ধর্ষণের পর খুন, দেহ ফেলে দেওয়া হয় নদীতে, যুবককে ফাঁসির সাজা দিল আদালত

বছরদুয়েক আগে নির্মম এক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছিল জলপাইগুড়িতে। কিশোরীকে অপহরণ করার পরে ধর্ষণ এবং শেষে শ্বাসরোধ করে করে খুন করার অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, অভিযোগ উঠেছিল যে প্রমাণ লোপাটের জন্য কিশোরীর দেহ বস্তাবন্দী করে ফেলে দেওয়া হয়েছিল নদীতে। সেই ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তি দিল আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার অভিযুক্ত […]

Home

এই জন্যই আত্মজীবনী লেখেননি সৌমিত্র চট্টোপাধ্যায় ! নিজেই স্বীকার করলেন আসল কারণ – Bengali News | Unknown story of soumitra chatterjee about his biography

সৌমিত্র চট্টোপাধ্য়ায়। বাংলা চলচ্চিত্রের এমন এক অভিনেতা, যিনি পর্দায় এসে দাঁড়ালে তাঁর অভিনয় দেখে হাঁ হয়ে থাকতেন দর্শক। যতই উত্তম কুমারের সঙ্গে সেই সময় তুলনা হোক সৌমিত্রর, তিনি কিন্তু মহানায়কের পাশাপাশিই নিজের এক ঘরানা তৈরি করেছিলেন, যে ঘরানার মধ্যেই রূপ পায় সত্যজিতের অপু কিংবা ফেলুদা। তবে শুধুই সিনেমার পর্দায় নয়, মঞ্চেও ছিল তাঁর দাপট। সাহিত্য […]

Home

Kolkata Metro: খিদিরপুরে মেট্রো নিয়ে জটিলতার মাঝেই তামিলনাড়ু থেকে এল TBM, সুড়ঙ্গ খুঁড়তে আবারও হবে না তো বউবাজারের পুনরাবৃত্তি? কী বলছেন বিশেষজ্ঞ – Bengali News | Kolkata metro Amidst the complications regarding the metro in Khidirpur, TBM arrived from Tamil Nadu, won’t there be a repeat of Boubazar when digging the tunnel? What do experts say?

সুড়ঙ্গ খুঁড়তে হবে না তো সমস্যা? Image Credit source: TV9 Bangla কলকাতা:  জটিলতা কাটিয়ে মেট্রোর কাজে গতি এসেছিল জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের বাকি থাকা অংশে। কিন্তু সেই গতি ফের স্তব্ধ হতে বসেছে। কারণ রাজ্য সরকারের সিদ্ধান্তে। খিদিরপুর মেট্রো স্টেশন নির্মাণ ঘিরে জটিলতা তৈরি হয়েছে। কারণ জমি দিচ্ছে না রাজ্য। ঘিঞ্জি এলাকা হওয়ায় ওই জায়গায় জমি দেওয়া […]

Home

Indian Cricket: ইংল্যান্ডেও পছন্দের পিচ চাইছেন গৌতম গম্ভীর? প্রত্যাশার কথা জানালেন কোচ… – Bengali News | Gautam Gambhir Informs England Pitch Curator Of His Expectations, Says “We Want…”

ঘরের মাঠে পছন্দের পিচ চাওয়া এবং পাওয়া অসম্ভব নয়। তবে বিদেশ সফরে পছন্দের পিচ পাওয়া কঠিন। গত কয়েক বছর অবশ্য বিদেশ সফরেও দাপট দেখিয়েছে ভারতীয় দল। কারণ, ভারতের পেস বোলিং আক্রমণ। যার ফলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলি পিচের ক্ষেত্রে ভাবনায় পড়তে বাধ্য হত। এমন পিচ বানানো থেকে তারা বিরত থাকত, যাতে নিজেরাই সমস্যায় […]

Home

Shah Rukh Khan-এর এই ফর্মুলা মানলে টাকা আসবেই ঘরে! – Bengali News | If You Follow This Formula of Shah Rukh Khan, You Can Earn Huge Money!

শাহরুখ খান দুর্দান্ত একজন অভিনেতা। তাঁর অভিনয় দক্ষতার জোরেই তিনি জায়গা করে নিয়েছেন বলিউডে। এবং অভিনয়ের মাধ্যমেই তিনি কোটি কোটি টাকা উপার্জন করেন। কিন্তু এত সম্পদ নিয়ে কী করেন তিনি? অবশ্যই তিনি ধনীদের মতো জীবনযাপন করেন। এ ছাড়াও তাঁর অর্থের একটা বিরাট অংশ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন তিনি। শাহরুখ খান একজন দারুণ ব্যবসায়ী, এমন নয়। […]