2025 - Page 1570 of 3394 - 24 Ghanta Bangla News
Home

জমি বিবাদের জেরে বসিরহাটে তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি, এলোপাথাড়ি কোপে খুন, গ্রেফতার চার

বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বেই ‘খুন’ হলেন তৃণমূল কংগ্রেস কর্মী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। তার পরও মৃত্যু নিশ্চিত করতে ওই তৃণমূল কংগ্রেস কর্মীকে কোপানো হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা এলাকায়। নৃশংসভাবে খুনের এই ঘটনা দেখে শিউরে উঠেছেন গ্রামবাসীরা। পরপর গুলি […]

Home

শুরুতেই সমস্যা, ৫ ঘণ্টা দেরিতে খুলল এসএসসির ফর্ম ফিল-আপের পোর্টাল, উঠছে প্রশ্ন

শুরুতেই সমস্যা। বহু প্রতীক্ষার পর সোমবার বিকেলে ফর্ম ফিলাপ হওয়ার কথা ছিল। কিন্তু, সেই পোর্টাল খুলতে খুলতে গড়াল রাত। প্রায় সাড়ে ৫ ঘণ্টা দেরিতে রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ ফর্ম ফিল-আপের পোর্টাল খুলল এসএসসি। এই বিলম্ব নিয়েই শুরু হয়েছে নতুন করে বিতর্ক ও ক্ষোভ। এর জন্য কমিশনের গাফিলতিকেই দায়ী করছেন আবেদনকারীরা। আরও পড়ুন: সরকারের ‘সদিচ্ছার […]

Home

India in Iran: হাই অ্যালার্ট! তেহরান-নিবাসী ভারতীয়দের ‘শহর ছাড়ার’ পরামর্শ ভারতীয় দূতাবাসের – Bengali News | Indian Embassy in Iran Issues a Advisory For Indians Living in Tehran and Other Areas

তেহরান: জারি হাই অ্যালার্ট। ইরানে বসবাসরত ভারতীয়দের নিয়ে চিন্তিত ভারত সরকার। ইতিমধ্য়েই পর পর বেশ কিছু নির্দেশিকা জারি করেছে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। এদিন নিজেদের সমাজমাধ্যমে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস তরফে জানানো হয়েছে, তেহরানে থাকা সকল ভারতীয়রা যেন এই মুহূর্তে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের ঠিকানা, ফোন নম্বর দূতাবাসে জমা দেয়। আরও একটি নির্দেশিকায় […]

Home

Domjur: মাসে সাড়ে ৯টাকার বেতনের চাকরি করে ৭ কোটি টাকা GST বকেয়া, ডোমজুড়ের কার্তিকের বাড়িতে যেতেই ভিড়মি খেলেন আধিকারিকরা – Bengali News | Domjur Why is a GST arrears of 7 crore taka due for a job that pays 9.5 taka per month?

কারখানার শ্রমিক কার্তিকImage Credit source: TV9 Bangla  হাওড়া:  পেশায় কারখানার শ্রমিক। প্রতি মাসে বেতন পান মাত্র সাড়ে ৯ হাজার টাকা। অথচ সেই শ্রমিকেরই সাত কোটি টাকা জিএসটি বকেয়া। তাই বকেয়া টাকা আদায় করতে ডোমজুড়ের বাড়িতে জিএসটি দফতরের আধিকারিকদের হানা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হাওড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোমজুড়ের নতিবপুরের বাসিন্দা কার্তিক রুইদাস মুম্বই রোডের ধারে […]

Home

সাইবার অপরাধ শাখায় যুগ্ম কমিশনার পদ, ছাড়পত্র দিল নবান্ন, বাড়তি নজরদারিতে গুরুত্ব

হঠাৎ করে সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় এবার রাশ টানতে বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। প্রত্যেকদিন অভিযোগের সংখ্যা বাড়ছে সাইবার অপরাধের। নিত্যনতুন পদ্ধতিতে প্রতারণা করা হচ্ছে বাংলার মানুষের সঙ্গে। নানা ছক সাজিয়ে প্রতারকরা ফাঁকা করে দিচ্ছে সঞ্চয়। এই অপরাধ ঠেকাতে কলকাতা পুলিশে এবার যুগ্ম কমিশনার পদের এক অফিসারকে নিয়োগ করার সিদ্ধান্ত নিল নবান্ন। গতকাল বিধানসভায় বসে […]

Home

Iran-Israel War Tension: ‘তেহরান খালি করুন’, বার্তা দিয়েই তড়িঘড়ি G7 ছাড়ছেন ট্রাম্প, কী হচ্ছে মধ্যপ্রাচ্যে? – Bengali News | Donald trump to evacuate Tehran, cuts short his G7 summit trip to Canada

ওয়াশিংটন: দুই পক্ষের মিসাইল হামলায় কেঁপে উঠছে মধ্যপ্রাচ্য। প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বার্তায় বেড়েছে জল্পনা। যত দ্রুত সম্ভব তেহরান খালি করে দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে আবারও বার্তা দিয়েছেন, যাতে ইরান কোনওভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ইরানের রাজধানী থেকে […]

Home

Israel Iran War: পরমাণু যুদ্ধ কি আর ক্ষণিকের অপেক্ষা? সংবাদ অফিসে হামলার পরেই বড় ইঙ্গিত ইরানের – Bengali News | Iran is Preparing For Most Intensive Attack after IRIB Destruction, Claimed State Media

তেহরান: দুই দেশের মাঝে দূরত্ব প্রায় দু’হাজার কিলোমিটারের অধিক। কিন্তু সেই দূরত্বকে একেবারে শেষ করছে তাদের ব্যালেস্টিক মিসাইল। ভৌগলিক দূরত্বকে সরিয়ে নিজেদের মধ্যে সংঘাতপূর্ণ দূরত্বকে বিশ্ববাসীর সামনে তুলে ধরছে ইজরায়েল ও ইরান। ইতিমধ্যে হামলা-পাল্টা হামলায় বিধ্বস্ত জনজীবন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরান। তারা ভেঙেছে ইজরায়েলের আয়রন ডোম, কিন্তু পারেনি ইহুদি ভূমের মাথা নোয়াতে। উল্টে দিন দুয়েকের […]

Home

Today’s Horoscope, 17th June, 2025: মঙ্গলে অমঙ্গল এড়াতে আরও সাবধান থাকতে হবে মকর রাশিকে?

আজকের দিনটি কেমন যাবে? প্রতি ১২ রাশির জাতক-জাতিকাদের এ দিনে কী কী পদক্ষেপ গ্রহণ করুনা উচিত, কী কী গ্রহণ করা উচিত নয়, তাতে আজকের দিনটি শুভ হয়। এছাড়া কোনও বিষয়ের উপর নজর দিলে সহজেই ক্ষতি এড়াতে পারবেন। পাশাপাশি আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন […]

Home

আজ উপনির্বাচনের প্রচার শেষ, কোমর বেঁধে নেমেছে রাজনৈতিক দলগুলি, প্রস্তুতি চরমে

আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। সুতরাং হাতে আর সময় নেই। এই উপনির্বাচনকে সামনে রেখে শাসক–বিরোধী সবপক্ষ কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। আজ, মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য প্রচার আর করা যাবে না। কারণ প্রচারের সময় শেষ আজ সন্ধ্যায়। এই বিধানসভা উপনির্বাচন রোল মডেল হতে চলেছে গোটা দেশে। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে নির্বাচন […]

Home

Basirhat: রাতের অন্ধকারে পরপর গুলি তৃণমূল নেতাকে, মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি কোপ – Bengali News | TMC leader shot several times, murdered in Barasat at night

বারাসত: নৃশংসভাবে খুন তৃণমূল কর্মী। পরপর গুলি চালিয়েই থেমে যাননি আততায়ীরা, মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপও দেওয়া হয়। ভয়াবহ ঘটনা বসিরহাটে। তৃণমূল কর্মী আনার মোল্লাকে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্তে বসিরহাট থানার পুলিশ। কী কারণে এভাবে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ। সবিস্তারে আসছে…