রথযাত্রা শোভাযাত্রায় অংশ নিতে এবং উদযাপন করতে ভক্তরা দিঘা জগন্নাথ মন্দিরে সমবেত হচ্ছেন সকাল থেকেই। এর আগে বৃহস্পতিবারই অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, দিঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের রথযাত্রায় রথ টানতে পারবেন না সাধারণ মানুষ। মমতা জানিয়ে দেন, দিঘার রথযাত্রায় জনতাকে থাকতে হবে ব্যারিকেডের ওপারেই। তাও মানুষের মধ্যে রথযাত্রা নিয়ে উদ্দীপনার খামতি নেই। পুরীতে […]