ক্লাইভ হাউস বর্তমান অবস্থা সম্পর্কে এএসআইকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলল কলকাতা হাইকোর্ট। আগামী ছয় সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ দমদমে রাষ্ট্রগুরু অ্যাভিনিউতে অবস্থিত এই ঐতিহাসিক ভবনটি একসময় লর্ড ক্লাইভের বাসভবন ছিল। তিনিই ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম ব্রিটিশ গভর্নর। ভবনটির সংস্কারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে বলেছে […]