মধুবন্তী বাগচী বাংলার মেয়ে। কিন্তু এখন বলিউডে গানের দুনিয়ার গায়িকার অবাধ বিচরণ। তাঁর ঝুলিতে সুপারহিট সব হিন্দি গান। পাশাপাশি বাংলা ছবিতেও গান গাইছেন। যেমন সম্প্রতি ‘গৃহপ্রবেশ’ ছবিতে গান গাইলেন মধুবন্তী। কিন্তু যখন বাংলায় থেকে গায়িকা হিসাবে উন্নতি করার চেষ্টা করছিলেন, তখন বাধার মুখে পড়েছেন। একটা সময়ে কিছুটা বিরক্ত হয়েই ঠিক করেন, মুম্বই গিয়ে স্ট্রাগল করবেন। […]