2025 - Page 1441 of 3394 - 24 Ghanta Bangla News
Home

প্রযোজক করণের ১৭০০ কোটির সম্পত্তি, প্রযোজক গৌরী খানের কত টাকা? – Bengali News | Top 10 richest film producers in india

ভারতের প্রথম দশ ধনী প্রযোজকের মধ্যে বলিউডের বেশ কিছু প্রযোজকের নাম রয়েছে। একটা প্রযোজনা সংস্থা তৈরি করা, ছবি বা কনটেন্ট প্রডিউস করে তার থেকে লাভ করার কাজটা সহজ নয়। অনেক সময়ে দুই-তিন প্রজন্ম মিলে এই সম্পত্তি তৈরি করার কাজটা করা হয়। এই মুহূর্তে দেশের সবচেয়ে ধনী প্রযোজকের শিকড় কিন্তু দক্ষিণী ছবির দুনিয়ায়। বলিউডে প্রযোজক হিসাবে […]

Home

CP On Kasba Case: ‘আমাদের হাতে এমন কিছু এসেছে, যা স্পর্শকাতর, ভিক্টিমের পরিচয় সেন্সিটিভ…’, কসবাকাণ্ডে এই প্রথম কী বললেন সিপি? – Bengali News | Cp on kasba case ‘We have come across something that is sensitive, the identity of the victim is sensitive…’, what did the CP say for the first time in the kasba Case?

কলকাতা:  এই ঘটনা অত্যন্ত স্পর্শকাতর। তদন্ত ঠিক কোন পর্যায়ে? এবার মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। তিনি বলেন, “সাউথ কলকাতা ল’কলেজে একটি কেস হয়েছে, পুলিশ তদন্ত করছে । কেস খুবই সেন্সিটিভ রয়েছে, তাই আমার খুব একটা ডিটেলস শেয়ার করতে পারছি না।” সিপি জানান, দ্রুত এফআইআর করা হয়েছিল। তিনজন এফআইআর অভিযুক্তকে দ্রুত ১২ ঘন্টার মধ্যে […]

Home

Trump vs Musk: ‘তল্পিতল্পা গুটিয়ে দেশে ফিরে যেতে হবে…’, মাস্ককে নিশানা ট্রাম্পের – Bengali News | Trump Hits Back at Elon Musk Over Tax Bill: ‘May Have to Close Shop and Go Home’

ওয়াশিংটন: সংঘাত অব্যাহত। গলায়-গলায় বন্ধুত্ব ছেড়ে এবার সম্মুখ সমরে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলাকর্তা ইলন মাস্ক। আমেরিকায় নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে বলে ইলন দাবি করতেই, তাঁর বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সাফ কথা, ‘বিশ্ব ইতিহাসে সব থেকে বেশি ভর্তুকি পাওয়া ব্যবসায়ী ইলন মাস্ক। এই ভর্তুকির উপরেই টিকে আছে তাঁর […]

Home

গৌড়বঙ্গের সমাবর্তন ঘিরে জট, সমস্যার সমাধানে উচ্চশিক্ষা দফতরের দ্বারস্থ উপাচার্য

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সমাবর্তন ঘিরে জটিলতা অব্যাহত। এই পরিস্থিতিতে অনিশ্চয়তা কাটাতে অবশেষে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের দ্বারস্থ হলেন কর্তৃপক্ষ। এপ্রিলের মধ্যে সমাবর্তন আয়োজনের আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু জুন মাস শেষ হলেও এখনও কোনও দিনক্ষণ স্থির হয়নি। তাই উপাচার্য অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করলেন উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিব ও অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে। […]

Home

ধর্ষণের অভিযোগে দায়ের FIR খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে কার্তিক মহারাজ

ধর্ষণের অভিযোগের তদন্তে দায়ের FIRকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যসী কার্তিক মহারাজ। মঙ্গলবার ওই FIRএর তদন্তে তাঁকে তলব করেছিল নবগ্রাম থানার পুলিশ। থানায় হাজিরা না দিয়ে এদিন FIR খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে যান সন্ন্যাসী। মামলাটি গ্রহণ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। মহারাজের পুলিশি তলবে হাজিরার ওপর স্থগিতাদেশ জারি করেছে আদালত। গত […]

Home

Kolkata Police: ASI আর এক কনস্টেবলকে একেবারে চরম মুহূর্তে হাতেনাতে ধরলেন সিনিয়ররা… চাকরি নিয়েই এবার টানাটানি – Bengali News | Kolkata police: Lalbazar suspends one ASI and one constable on charges of extortion

সাসপেন্ডেড দুই পুলিশকর্তাImage Credit source: TV9 Bangla কলকাতা: হাওড়া ব্রিজে তোলাবাজির অভিযোগে দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হল। এক সিভিক ভলান্টিয়রের চাকরিও যায়। এক এএসআই ও এক কনস্টেবল পদমর্যাদার দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। পিসিআর ভ্যান নিয়ে হাওড়া ব্রিজে তোলাবাজির অভিযোগ ছিল দুই জনের বিরুদ্ধে। আগে দ্বিতীয় হুগলি সেতুতেও পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল। […]

Home

অপেক্ষা শুধু চূড়ান্ত শিলমোহরের, রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি হতে চলেছেন শমীক

মাঝে আর একটা দিন। তার পরই বৃহস্পতিবার ঘোষণা করা হবে রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম। আর বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির পদে কে বসবেন এই নিয়ে যখন দলের অন্দরে ও বাইরে জল্পনা তুঙ্গে তখনই দলের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের দিল্লি সফরে ছবি অনেকটা স্পষ্ট হয়েছে বলে মনে করছেন অনেকে। তাঁদের দাবি, রাজ্য বিজেপির […]

Home

Calcutta High Court: হাজিরার আগেই তড়িঘড়ি হাইকোর্টে ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ – Bengali News | Calcutta high court accused Kartik Maharaj rushed to High Court before appearing

কলকাতা:  ধর্ষণের অভিযোগ দায়ের। মঙ্গলবারই তাঁর থানায় হাজিরা দেওয়ার কথা। পুলিশের তরফ থেকে গিয়েছে নোটিসও। তার আগেই হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ। FIR বাতিল চেয়ে আবেদন বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। হাজিরার আগেই হাইকোর্টে আবেদন। মামলাকারী কার্তিকের আবেদন, তিনি ভারত সেবাশ্রম সঙ্ঘের মানুষ। পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।  একজন মহিলা থানায় গিয়ে ১৩ বছর আগে কিছু হয়েছে। সেটার ভিত্তিতে […]

Home

Madan Mitra: ধর্ষণের ঘটনা নিয়ে মন্তব্য, তৃণমূলের শোকজে জবাব দিলেন মদন মিত্র – Bengali News | Madan Mitra replied to show cause notice of TMC on comment on kasba case

কলকাতা: কসবা আইন কলেজের গণধর্ষণ-কাণ্ড নিয়ে মন্তব্য করে শিরোনামে এসেছেন মদন মিত্র। তিনি বলেছেন, ‘মেয়েটি যদি ইউনিয়ন রুমে না যেতেন তাহলে এমন ঘটনা ঘটত না।’ তাঁর এই মন্তব্যে অস্বস্তি বাড়ে দলের। দলেরই প্রশ্নের মুখে পড়তে হয় কামারহাটির বিধায়ককে। অবশেষে দলের শোকজ নোটিসের জবাব দিলেন মদন। সূত্রের খবর, দলের রাজ্য় সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিয়ে জবাব দিয়েছেন […]

Home

জটিলতা ছাড়াই কালীগঞ্জে জয়ী আলিফার শপথের দিন স্থির, বুধবারই শপথ বিধানসভায়

এর আগেও পশ্চিমবঙ্গ বিধানসভায় উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথগ্রহণ নিয়ে রাজভবন এবং বিধানসভার মধ্যে সংঘাত দেখা গিয়েছিল। কিন্তু কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদের ক্ষেত্রে সেই টানাপড়েন দেখা গেল না। কোনওরকমের জটিলতা ছাড়াই শেষমেশ শপথগ্রহণের দিনক্ষণ ঠিক হল আলিফা আহমেদের। রাজভবনের তরফে অনুমতি মিলতেই সোমবার নির্ধারিত হল শপথের দিন। জানা যাচ্ছে, আগামী বুধবার বিধানসভায় তাঁকে […]