2025 - Page 1361 of 3394 - 24 Ghanta Bangla News
Home

IND vs ENG: বুমরা ছাড়াও লর্ডসে ভারতের একাদশে যে পরিবর্তন হতে পারে… – Bengali News | IND vs ENG 3rd Test at Lords London India’s Probable Eleven

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ এখন সমতায়। লিডসে জয় দিয়ে শুরু করেছিল ইংল্যান্ড। এজবাস্টনে ৩৩৬ রানের বিশাল জয়ে ভারত সমতা ফিরিয়েছে। পাঁচ ম্যাচের সিরিজ ১-১। লর্ডসে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নামবে দুই দল। স্বাভাবিক ভাবেই নানা পরিবর্তন হবে। প্রথম দু-ম্যাচেই কার্যত ফ্ল্যাট পিচ ছিল। বিশেষ করে এজবাস্টনের পিচে এত ক্ষত তৈরি হয়েছে যে শেষ দিন ব্যাটিংয়ে সমস্যায় […]

Home

Rafale Controversy: মুখ পুড়ল পাকিস্তানের! রাফাল ধ্বংসের জল্পনায় জল ঢালল খোদ নির্মাতা সংস্থা – Bengali News | Dassault aviation responds to rafale controversy deems pakistans claim inaccurate and unfounded

অপারেশন সিদুঁরের সময় রাফাল যুদ্ধবিমান ধ্বংস নিয়ে হাজারটা জল্পনা হল। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় বায়ুসেনার অন্তত ৩টি রাফাল ধ্বংস করেছিল তাঁরা। ভারত সেই দাবি উড়িয়ে দিয়েছিল। পাকিস্তানও রাফাল ধ্বংস নিয়ে কোনও প্রমাণ দিতে পারেনি। তা হলে সত্যিটা কী? রাফালের নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশনের চেয়ারম্যান এরিক ট্র্যাপিয়র জানালেন, অপারেশন সিদুঁর শুরুর পর, ৭ মে রাতে রাফাল […]

Home

Space Burial Mission: মৃত্যুর পর আকাশ ছোঁয়ার স্বপ্ন রইল অধরাই – Bengali News | Space burial mission ends in failure after capsule crashes into pacific ocean

অ্যান্টনি ফিরিঙ্গি ছবির সেই কবিগানের দৃশ্যটা মনে আছে তো নিশ্চই? সে যুগের বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা, আদতে পর্তুগিজ অ্যান্টনির জাত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, ‘তোর কি ইষ্ট কালীকৃষ্ট? ভজগে যা তুই যীশুখৃষ্ট।’ ফিরিঙ্গি উত্তর দিয়েছিলেন, ‘ঐহিকে লোক ভিন্ন ভিন্ন, অন্তিমে সব একাঙ্গী।’ মান্না দে-র গলায় গানের কথাগুলো লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। অ্যান্টনি ফিরিঙ্গি রিলিজ করেছিল ১৯৬৭ […]

Home

Indian Space Station: প্রস্তুত ভারতের মহাকাশ স্টেশনের নকশা, ২০২৮-এ যাত্রা শুরুর টার্গেট – Bengali News | The design of indias space station is ready targeting to begin operations in 2028

মহাকাশে ভারতের নিজস্ব ঘর, ভারতের নিজস্ব স্পেস স্টেশনের প্রাথমিক নকশা তৈরির কাজ শেষ। ৫টি মডিউল এবং ৪ জোড়া সোলার প্যানেল নিয়ে তৈরি ভারতের মহাকাশ স্টেশন। বেস সেন্টার, কোর সেন্টার, সায়েন্স ল্যাব, কমন ওয়ার্কিং মডিউল এবং রিসোর্স সেন্টার – এই ৫টি মডিউল নিয়ে তৈরি হবে মহাকাশ কেন্দ্র। এমন একটা সময়ে এই খবর এল, যখন বাড়িতে বসেই […]

Home

টালিগঞ্জের এই অভিনেতা চেক বই নিয়ে মাছ কিনতে যান বাজারে, কেন জানেন? – Bengali News | Ratan sarkhel carry cheque book for fish shop

দেখুন কাণ্ড, চেক বই নিয়ে মাছের বাজারে! হ্য়াঁ, অনেকের কাছে এই ঘটনা আজব লাগলেও, নিয়মিত এমনটি করেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রতন সরখেল। সিনেপর্দা বা টেলিপর্দায় অভিনেতা হিসেবে যিনি মন কেড়ে নেন, সেই অভিনেতাই মাছের বাজারে পা রাখেন চেক বই নিয়ে! ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বেশ কয়েক বছর আগে দাদাগিরি রিয়ালিটি শোয়ে এসেছিলেন অভিনেতা […]

Home

মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক টাটা চেয়ারম্যান চন্দ্রশেখরণের, কথা হল কী নিয়ে? কী বলল তৃণমূল, বাংলার মুখ

রাজ্যে ফের টাটা গোষ্ঠী নতুন বিনিয়োগ করতে চলেছে? বুধবার টাটা সন্স এবং টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই উস্কে গিয়েছে এমন এক জল্পনা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স ও ফেসবুক হ্যান্ডল থেকে এই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে তাঁদের মিটিংয়ের কথা। ‘উদীয়মান […]

Home

Sealdah-Train Line: ট্র্যাকে খোলা স্লিপার, এগোচ্ছে যাত্রী বোঝাই লোকাল ট্রেন… সাংঘাতিক ঘটনা শিয়ালদহ দক্ষিণ শাখায় – Bengali News | Sleeper opened in mid of the rail line at Sealdah south section on Wednesday

ট্র্যাকে খোলা স্লিপারImage Credit source: TV9 Bangla কলকাতা: স্লিপার খুলে রাখা রেল ট্র্যাকে। কোনও রকমে ব্রেক কষল ট্রেন। প্রাণে বাঁচলেন যাত্রীরা। বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচালেন চালক। রেলের অভিযোগ, বুধবার যাঁরা ধর্মঘটে সামিল হয়েছিলেন, তাঁরাই এই কাজ করেছেন। এদিন সকাল থেকে রাজ্যের একাধিক স্টেশনে অবরোধ চলে। শিয়ালদহ শাখায় বেশ কয়েক জায়গায় থমকে যায় রেল পরিষেবা। তবে […]

Home

‘এটা করা যাবে না, বাড়ি এসো’, ঋষিকে বিয়ে করেই পাল্টে যায় নিতুর জীবন – Bengali News | Neetu kapoor had to faced this problem after wedding

সে সময় ভরা কেরিয়ার তাঁর। অথচ মাত্র ২১ বছর বয়সেই কেরিয়ারকে বিদায় জানাতে হয়েছিল নিতু সিংয়ের। কারণ একটাই কাপুর হতে গেলে তাঁকে যে ছাড়তে হবে শো-বিজ। কাপুর পরিবারের নিয়ম অনুযায়ী বাড়ির বৌয়ের শো-বিজে এন্ট্রি নেওয়া ছিল নিষিদ্ধ। ওদিকে নিতু তখন ঋষির প্রেমে হাবুডুবু। তাই কেরিয়ারকে জলাঞ্জলি দিয়ে তিনি পড়েন সাত পাকে বাঁধা। কেরিয়ারের শীর্ষে থেকে […]

Home

সঞ্জয় দত্ত সমকামী? কী দেখে ভয় পেয়ে যান অভিনেতার মা নার্গিস – Bengali News | Once nargis think sanjay dutt had some secret regarding his love life

প্রায় ৩৫০ মহিলার সঙ্গে সহবাস করেছেন তিনি– নিজের আত্মজীবনীতে এমনটাই জানিয়েছিলেন সঞ্জয় দত্ত। বারেবারে তাঁর নাম জড়িয়েছে বিভিন্ন মহিলার সঙ্গে। আপাতদৃষ্টিতে ‘লেডিস ম্যান’ এই নায়ক আদপে কি সমকামী? অন্তত তাঁর মা নার্গিস মনে করতেন এমনটাই। কেন এমন মনে হয়েছিল নার্গিসের? সঞ্জয়ের আত্মজীবনীতে নিজেই লিখেছিলেন তাঁর বোন প্রিয়া। নার্গিস প্রায়শই দেখতেন, ছেলে বন্ধু এলেই দরজা বন্ধ […]

Home

নদিয়ার ২৩ শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক ওড়িশায়, বিজেপিকে তোপ মহুয়ার

ফের বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটক বাংলার পরিযায়ী শ্রমিকরা। ওড়িশার ঝাড়সুগুদা জেলায় কাজ করতে গিয়ে নদিয়ার ২৩ জন শ্রমিক পুলিশের হাতে আটক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের কাছে সমস্ত বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও দিনের পর দিন আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় কেন্দ্র ও ওড়িশার বিজেপি শাসিত সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কৃষ্ণনগরের […]