নয়া দিল্লি: সংসদে নতুন বিতর্কে তৃণমূল কংগ্রেস। সংসদ চত্বরে এবং সংসদের ভিতরে ই-সিগারেট সেবনের অভিযোগ উঠল তৃণমূল সাংসদের বিরুদ্ধে। সংসদে লোকসভার অধিবেশন চলাকালীনই বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করেন যে একজন তৃণমূল সাংসদ নিয়ম লঙ্ঘন করে ই-সিগারেট সেবন করছেন, যেখানে দেশজুড়ে নিষিদ্ধ ই-সিগারেট। এবার তৃণমূলের ওই সাংসদের বিরুদ্ধে লিখিত অভিযোগ […]