2025 - Page 1323 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ‘বাড়ির লোককে না জানিয়ে কেন দেহ তুলে নিয়ে গেল?’, খেজুরিতে বনধ ডেকে মিছিল শুভেন্দুর – Bengali News | Suvendu Adhikari Holds Rally in Khejuri Amid 12 Hour Strike

শুভেন্দু অধিকারীImage Credit source: নিজস্ব চিত্র পূর্ব মেদিনীপুর: খেজুরি থানা ভাঙনমারি গ্রাম। শনিবার সকালে উদ্ধার দুই ব্যক্তির দেহ। দায়ের অস্বাভাবিক মৃত্যু মামলা। মানতে নারাজ শুভেন্দু। বিরোধী দলনেতার দাবি, এটা খুন। আর সেই ‘জোড়া খুনের’ প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছেন তিনি। এদিন সকাল থেকে খেজুরীতে একটা শূন্যতা। নিহতদের পরিবারের মধ্যে চলা হাহাকার যেন গ্রাস […]

Home

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ

শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পরেই বিজেপির মূলবৃত্তে দিলীপ ঘোষের ফেরা ছিল সময়ের অপেক্ষা। আর দীর্ঘ হল না সেই অপেক্ষা। আগামী শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাক পেলেন দিলীপবাবু। বিধানসভা ভোটের আগে বিজেপির দিলীপ ঘোষের ফেরার অপেক্ষায় ছিলেন দলের অনেক নেতাকর্মীই। এই খবরে খুশি তারা। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। […]

Home

Purbo Burdwan: স্বাস্থ্যকেন্দ্রে ঘুটঘুটে অন্ধকার, আলো-হাওয়ার অভাবে দমবন্ধ পরিস্থিতি রোগীর! – Bengali News | Purbo burdwan The health center is pitch dark, and the patients are suffocating due to lack of light and air!

স্বাস্থ্যকেন্দ্রে অসুস্থ রোগী Image Credit source: TV9 Bangla পূর্ব বর্ধমান: রাতভর স্বাস্থ্য কেন্দ্রে নেই বিদ্যুৎ, অন্ধকারে ডুবে গরমে আরও অসুস্থ রোগীরা। দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না পূর্ব বর্ধমানের গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ রাত ২টোয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর সোমবার সকালে ৬টায় বিদ্যুৎ ফেরে ৷ ফলে অন্ধকারাচ্ছন্ন স্বাস্থ্য কেন্দ্রে টর্চ ও মোবাইলও ছিল ভরসা ৷ ভরসা ছিল […]

Home

Donald Trump: ‘পুতিন ভালভাবে কথা বলে, তারপর সবাইকে বোমা মারে’, আবার যুদ্ধে ধুনো দিচ্ছেন ট্রাম্প? – Bengali News | US President Donald Trump Says Russian President Vladimir Putin Talks Nicely, Then Bomb Everybody, Is He Again igniting Russia Ukraine War

ফাইল চিত্র।Image Credit source: Kremlin Press Office / Handout/Anadolu Agency/Getty Images ওয়াশিংটন: বলেছিলেন ক্ষমতায় এলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাবেন। সেখানেই যুদ্ধে ফের নাক গলাচ্ছেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আক্রমণ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, “পুতিন ভালভাবে কথা বলেন, তারপর সবাইকে বোমা মারেন।” রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে ওয়াশিংটন তাদের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম […]

Home

বিরাট জমি ইজারা নিল টিটাগড় রেল সিস্টেম, বাংলায় বন্দে ভারত-মেট্রোতে বড় দিশা

বড় জমি অধিগ্রহণ করল টিটাগড় রেল সিস্টেম লিমিটেড। প্রায় ৪০ একর জমি লিজ নিয়েছে টিটাগড় রেল সিস্টেম। পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য তারা লিজ নিয়েছে রাজ্য সরকারের কাছ থেকে। কোতরং ও ভদ্রকালি মৌজায় এই জমি রয়েছে। এককথায় বাংলায় বড় উদ্যোগ নিল টিটাগড় রেল সিস্টেম লিমিটেড। তাদের শিল্প সম্প্রসারণের ক্ষেত্রে বড় পরিকল্পনা। এই জমি […]

Home

TMC News: ‘ব্যবসা বাঁচাতে তৃণমূলে…’, বায়রন নিয়ে বেফাঁস মন্তব্য ব্লক সভাপতির, বাড়িতে এল শোকজ চিঠি – Bengali News | TMC Issues Show Cause Notice to Sagardighi Block Leader Over Remarks on MLA Bayron Biswas

বায়রন বিশ্বাসImage Credit source: নিজস্ব চিত্র মুর্শিদাবাদ: সাগরদিঘি বিধায়ক বায়রন বিশ্বাসকে নিয়ে বিতর্কিত মন্তব্য দলের অন্য নেতার। ভরা সভা থেকে তৃণমূল নেতার করা মন্তব্যের জেরে তাকে শোকজ করল দল। জানা গিয়েছে, এদিন সাগরদিঘি ব্লকের তৃণমূল সভাপতি মেহবুব আলমকে এই চিঠি পাঠিয়েছে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান। শোকজ চিঠিতে তিন দিনের মধ্য়ে ব্লক সভাপতিকে তার […]

Home

বীরভূমে বিপুল জয় BJPর, ভোট কেটেও তৃণমূলকে জেতাতে পারল না বামেরা

রাজ্যে বিধানসভা ভোটের কাউন্টডাউনের মধ্যেই বীরভূমে সমবায় নির্বাচনে বিপুল জয় বিজেপির। কেষ্টর জেলা বলে পরিচিত বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের ইটাহাট কৃষি সমবায় সমিতির ৯টি আসনের সবকটিতে জয়লাভ করেছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। তৃণমূল ও বামপন্থীরা প্রার্থী দিলেও পাননি কোনও আসন। এই নির্বাচনকে কেন্দ্র করে বীরভূমের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে […]

Home

Kolkata Weather Update: বৃষ্টি কি কমার আশা সত্যিই নেই? জল পেরিয়ে আর কত দিন যেতে হবে অফিস? রইল আপডেট – Bengali News | Rain lashes kolkata as deep depression forms over south bengal

কী বলছে হাওয়া অফিস? Image Credit source: Getty Images কলকাতা: রাত থেকেই মন খারাপ আকাশের। ভোরের আলো যখন ফোটেনি। তখন থেকেই ঝিমঝিম করে নেমেছে বৃষ্টি। রেশ থেকেছে বেলা গড়ালেও। যার জেরে সমস্যায় পড়তে হয়েছে অফিস যাত্রীদের। হাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টি এখনই থামার নয়। কারণ, গতকাল উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। এমনকি, দক্ষিণবঙ্গে […]

Home

কলকাতায় তৈরি হচ্ছে তাবড় এই যুদ্ধাস্ত্র! পরীক্ষায় করতে আসছে ইজরায়েল-Report

এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়ার হাতে ছিল এই বোমা। সম্প্রতি ইরান-ইজরায়েল যুদ্ধের সময়ে ইরানের ফোর্দো পরমাণু পরিকাঠামোয় ‘বাঙ্কার বাস্টার’ দিয়ে আঘাত হেনেছিল যুক্তরাষ্ট্র।এটি এমন একটি বোমা যা মাটির অনেক নীচে থাকা শত্রুপক্ষের বাঙ্কার ভেদ করে ভিতরে আঘাত করতে সক্ষম। এবার সেই ‘বাঙ্কার বাস্টার–র সঙ্গে যোগ হতে চলেছে কলকাতার নাম। নয়া দিল্লি সূত্রে এমনটাই খবর। এমনই […]

Home

CM Mamata Banerjee: বাঙালি অস্মিতায় শান, ২১-র সভার আগেই রাজপথে মমতা – Bengali News | West Bengal CM Mamata Banerjee to Hold Rally on 16th July Over Bengalis Being pushed Back to Bangladesh for Speaking Bengali

পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।Image Credit source: PTI কলকাতা: বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর বাঙালি অস্মিতাকেই শান দিয়ে এবার প্রতিবাদে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ২১ জুলাইয়ের আগেই, বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ জুলাই, বুধবার কলকাতায় মিছিল করবেন তিনি। রবিবারই […]