2025 - Page 130 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Lionel Messi: “মেসিকে দেখতে গিয়ে অরূপ বিশ্বাসকে দেখলাম”, রণক্ষেত্র যুবভারতীতে ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা! – Bengali News | Lionel Messi: “We went to see Messi, but instead we saw Arup Biswas,” spectators erupted in anger at the chaotic Yuva Bharati Krirangan!

রণক্ষেত্র যুবভারতীতে ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা রণক্ষেত্র যুবভারতী। জানা গিয়েছে মাঠে চেয়ার থেকে জলের বোতল সবই ছোড়া হয়েছে। মাঠের ভিতর ঢুকে পড়েন দর্শকরা। যুবভারতীর একদিকের গোলপোস্টও ভেঙে ফেলেছেন দর্শকরা। কিন্তু দর্শকরা কী বলছেন? ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। একজন তো বলেই ফেললেন, “আমরা অরূপ বিশ্বাসকে দেখতে পেয়েছি”। একজন আবার বললেন, “আমাদের টাকায় সরকার মেসিকে দেখল”। “অনিক […]

Home

Lok Bhavan: লোকভবনের দক্ষিণ পশ্চিম গেটের নাম বদল রাজ্যপালের, কার নামে করলেন? – Bengali News | Governor CV Ananda Bose decided to rename the Lok Bhavan’s South West gate after Bankim Chandra Chatterjee

কলকাতা: বন্দে মাতরমের সার্ধশতবর্ষ। আর বন্দে মাতরমের দেড়শো বছরে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনারও আয়োজন করা হয়। এই পরিস্থিতিতে বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। লোকভবনের দক্ষিণ পশ্চিম গেটের নাম সাহিত্য সম্রাটের নামে করার সিদ্ধান্ত নেন তিনি। লোকভবনের দক্ষিণ পশ্চিম গেটের নাম হল […]

Home

Messi in Kolkata: রণক্ষেত্র যুবভারতী, মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ! মেসির সঙ্গে সাক্ষাৎ হল না মমতার – Bengali News | Mamata Banerjee Turns Back Before Entering Yuva Bharati Amid Chaos During Messi Event

যুবভারতীতে বিশৃঙ্খলা পরিস্থিতিImage Credit: নিজস্ব চিত্র কলকাতা: কেউ বলছেন, ‘আমাদের টিকিটের টাকা ফেরত দিতে হবে’। কেউ অভিযোগ তুলছেন, ‘মেসিকে দেখতে পাইনি’। শনিবার যুবভারতীর ছবিটা ঠিক যে রকম হওয়ার কথা ছিল। তেমনটা হল না। মেসি এলেন, কিন্তু মিনিট ২০-২৫-এর মাথায় আবার চলেও গেলেন। মাঠে তৈরি হল বিশৃঙ্খলা, কেউ বোতল ছুড়ল, কেউ আবার ব্যারিকেড ভাঙল। পারদ যখন […]

Home

Brigade Parade Ground: ফোন এল মমতাবালার! ‘বানচাল’ ব্রিগেডে লক্ষ কণ্ঠে হরিনামের স্বপ্ন – Bengali News | Hari Naam Event at Brigade Suspended Over Disagreement

বাঁদিকে নান্টু হালদার, ডানদিকে মমতাবালা ঠাকুরImage Credit: নিজস্ব চিত্র ঠাকুরনগর: ব্রিগেডে লক্ষ কণ্ঠে হরিনামের ‘স্বপ্ন’ আপাতত বানচাল। সাংবাদিক বৈঠক থেকে মমতাবালাপন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদার বলেছিলেন, ‘অরাজনৈতিক ভাবে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন হবে। মমতাবালা ঠাকুরও থাকবেন।’ কিন্তু এই নিয়ে তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালাকে প্রশ্ন করা হতেই সবটাই উড়িয়ে দিলেন তিনি। […]

Home

SBI গ্রাহকদের জন্য দারুণ সুখবর, বিরাট কমে গেল EMI – Bengali News | SBI passes RBI Repo Rate Cut, How much Loan EMI will get cheaper

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াImage Credit: X নয়া দিল্লি: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহকদের জন্য দারুণ সুখবর। সস্তা হয়ে গেল ঋণ। যাদের ঋণ ইতিমধ্যেই নেওয়া, তাদের যেমন ইএমআই-র খরচ কমে যাবে, তেমনই নতুন যারা ঋণ নেবেন বলে পরিকল্পনা করছেন, তাদের জন্যও সুদের হার কমে গেল। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সিদ্ধান্তের জেরেই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের […]

Home

Breaking: যুবভারতীতে বিশৃঙ্খলা, মাঠে উড়ে গেল জলের বোতল! নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন Lionel Messi! – Bengali News | Chaos at Vivekananda Yuva Bharati Krirangan VYBK, water bottles were thrown onto the field! Messi left the field before the scheduled time!

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা। দর্শকাসন থেকে মাঠে ছোঁড়া হল জলের বোতল। নির্ধারিত সময়ের আগেই যুবভারতী ছাড়লেন মেসি! খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।

Home

North 24 Parganas: মৃত স্ত্রীর পাশে ৪ দিন ধরে শুয়ে অসুস্থ স্বামী, পাশে বসে ছেলেও – Bengali News | A man and his son live with woman’s dead body for 4 days in North 24 Parganas

মৃত মহিলার স্বামীও অসুস্থImage Credit: TV9 Bangla নৈহাটি: প্রতিবেশীদের সঙ্গে তেমন মেলামেশা করতেন না। চারদিন ধরে বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রতিবেশীরাও তেমন নজর দেননি। কিন্তু, ওই পরিবারের এক আত্মীয় দেখা করতে আসার পরই মর্মান্তিক ঘটনা সামনে এল। বাড়ির ভেতর মৃত অবস্থায় পড়ে রয়েছেন গৃহকর্ত্রী। আর মৃতদেহের পাশেই শুয়ে রয়েছেন মৃতার অসুস্থ স্বামী। আর […]

Home

US Tariff on India: ‘আমাদেরই ক্ষতি হচ্ছে’, ভারতের উপরে ট্রাম্পের চাপানো শুল্ক বাতিলের দাবিতে গর্জে উঠল সাংসদরাই – Bengali News | US Lawmakers Brings Resolution against President Donald Trump’s Tariff on India, Says it is Harming USA

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI ওয়াশিংটন: ট্যারিফ নিয়ে ট্রাম্পের দাদাগিরি! ভারতের বিরুদ্ধে অনৈতিকভাবে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি। এবার ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠল সে দেশের আইন প্রণেতারাই। মার্কিন সংসদের হাউস অব রিপ্রেজেন্টেটিভের তিন সদস্য প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন। ট্রাম্প ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেরেশনের বলে ভারতের উপরে যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন, […]

Home

West Bengal News Today Live: কলকাতায় মেসি-উন্মাদনা, বিএলও-দের নিরাপত্তা নিয়ে কড়া কমিশন – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on December 13

কলকাতা: কলকাতায় এসেছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। আজ তিলোত্তমায় এসেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। মেসি জ্বরে কাবু শহর। মেসিকে নিয়ে যেমন উন্মাদনা রয়েছে, তেমনই আজ রাজ্য রাজনীতির নানা খবরও রয়েছে। রাজ্যে এখন এসআইআর প্রক্রিয়া চলছে। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। তার আগে বিএলও-দের নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন […]

Home

SIR in Bengal: বিএলও-দের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কড়া কমিশন, কী নির্দেশ দিল? – Bengali News | Election Commission of India directs CEO to ask DEOs to file FIR for every incident of violence against BLOs

কলকাতা: আর তিনদিন পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগে বুথ লেভেল অফিসার (বিএলও) ও এসআইআর-র কাজে যুক্ত অন্য অফিসারদের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। বিএলও-দের উপর কোনওরকম হিংসার ঘটনা হলে দ্রুত এফআইআর করার নির্দেশ দিল। এই নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে কমিশন। যদি কোনও বিএলও-র উপর হিংসার ঘটনায় […]