2025 - Page 1268 of 3394 - 24 Ghanta Bangla News
Home

নদিয়ায় কর্মসূচিতে বহরমপুরের নেতৃত্ব! অধীরের ‘পলাশী চলো’ ঘিরে অস্বস্তি কংগ্রেসের

একুশে জুলাই শহিদদের স্মরণে কর্মসূচি নিয়েছে যুব কংগ্রেস। আর সেই কর্মসূচিকে ঘিরেই দলের অন্দরে তৈরি হয়েছে বিতর্ক।নদিয়ায় আয়োজিত কর্মসূচিতে দেখা গেল মুর্শিদাবাদের যুব কংগ্রেসের ব্যানার। নেতৃত্বেও রয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ ও কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অথচ নদিয়ার জেলা সংগঠনকে সে বিষয়ে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ। এক জেলার দলীয় নেতৃত্ব কীভাবে অন্য […]

Home

IND vs ENG: দুই দীপের চোট, ম্যাঞ্চেস্টারে অনিশ্চিত; ব্যাক আপ নেওয়া হল AK 47-কে! – Bengali News | IND vs ENG 4th Test: Akash Deep, Arshdeep Singh likely out of fourth Test; Anshul Kamboj called up as cover

লর্ডসে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের পর দীর্ঘ বিরতি। ২৩ জুলাই শুরু চতুর্থ টেস্ট। লর্ডস টেস্টের পর প্রাথমিক ভাবে লন্ডনের কাছেই বেকেনহ্যামে অনুশীলন সেরেছে ভারতীয় দল। সেই প্র্যাক্টিস সেশনেই চোট পেয়েছিলেন অর্শদীপ সিং। বাঁ হাতি পেসারের পাশাপাশি চোট রয়েছে আকাশ দীপেরও। এজবাস্টন ও লর্ডসে খেলেছেন আকাশ দীপ। কিন্তু ম্যাঞ্চেস্টারে অনিশ্চিত। অন্যদিকে, লর্ডসে রুদ্ধশ্বাস ম্যাচে হারের পর পরিকল্পনায় […]

Home

Balurghat: পুলিশকে কি চ্যালেঞ্জ? ২৪ ঘণ্টার মধ্যে পরপর চুরি বালুরঘাটে – Bengali News | Balurghat: thief are stole everything from balurghat

কুমারগঞ্জ: পুলিশকে কার্যত ওপেন চ্যালেঞ্জ জানিয়ে কুমারগঞ্জে চুরি করছে দুষ্কৃতীরা। ২৪ ঘণ্টার মধ্যে আবারো চুরির ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে। রবিবার কুমারগঞ্জ ব্লকের সাফানগর এলাকায় একটি আয়ুর্বেদিক ওষুধের দোকান ও একটি বাড়িতে চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। রবিবার দোকানের মালিক দোকান খুলে দেখতে পান চুরির ঘটনা। সিঁড়িঘর দিয়ে নেমে এসে চোরেরা। এরপর দোকানে ঢোকে। তারপর […]

Home

Dental Health and Cancer: দাঁতের ক্যাভিটি থেকে সত্যি ক্যানসার হতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা? – Bengali News | Can dental cavities really causes cancer, know What do experts says

দাঁতের ক্যাভিটি মানে দাঁতের ক্ষয়। সাধারণত দাঁতের এনামেল ও ডেন্টিন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ঘটে এটি। খুবই সাধারণ ডেন্টাল সমস্যা। অথচ এটিকে ঠিক সময়ে চিকিৎসা না করালে হতে পারে বড় বিপত্তি। ইনফেকশন, দাঁতের ক্ষয় বা ফোঁড়া পর্যন্ত হতে পারে। কিন্তু অনেকের প্রশ্ন, এই সাধারণ ক্যাভিটি কি সত্যিই ক্যানসারের রূপ নিতে পারে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সরাসরি […]

Home

ভাঙে মিঠুনের সঙ্গে প্রেম! তারপর কী অবস্থা হয়েছিল শ্রীদেবীর জানেন? – Bengali News | When mithun chakraborty and sridevi broke up then what happened

বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় এই কোনও নায়কের প্রেম হল। কোনও নায়িকার মন ভাঙল। আবার কারও ডিভোর্স হল। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক মনে কৌতূহলও কম নেই। তাই তো এত বছর পরেও শ্রীদেবী এবং মিঠুন চক্রবর্তীর সম্পর্ক, বিচ্ছেদকে ঘিরে কাটাছেঁড়া চলে। মিঠুনের সঙ্গে নায়িকার সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। শোনা যায় তাঁদের বিয়েও নাকি হয়ে […]

Home

‘বাংলাদেশি’ তকমা? হরিয়ানা-মহারাষ্ট্রে আটক ১৮ পরিযায়ী শ্রমিক

ভিনরাজ্যে মাতৃভাষায় কথা বলার কারণে লাগাতার হেনস্তা ও হয়রানি শিকার হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকরা। এবার হরিয়ানা ও মহারাষ্ট্রে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে শ্রমিকদের পরিবার। আরও পড়ুন: ছত্তিশগড়ে বাঙালি শ্রমিকদের ‘মিথ্যা মামলায়’ গ্রেফতার! অপহরণের অভিযোগ মহুয়ার জানা […]

Home

Purbo Medinipur: এক মাসেরও বেশি সময় জালে ধরা পড়েনি রুপোলি শস্য, কেন? মাথায় হাত মৎস্য়জীবীদের – Bengali News | Why hasn’t silver carp been caught in the net for over a month? Fishermen are worried

ইলিশের আকাল? ফাইল ছবিImage Credit source: Getty Image পূর্ব মেদিনীপুর:  ভরা মরশুমে সমুদ্রে মাছের আকাল মাথায় হাত মৎস্যজীবীদের। ফিশিংয়ের এক মাস কাটলেও রুপোলি ফসল দাগ কাটতে পারেনি দিঘায়। জুলাই মাসের মাঝামাঝি। মাছ ধরার ভরা মরশুমেও দিঘার সমুদ্রে মাছের আকাল। মাথায় হাত পড়েছে মৎস্যজীবীদের। মৎস্যজীবীদের কথায়, গত কয়েক বছর ধরে দিঘার সমুদ্রে সে ভাবে মাছ উঠছে […]

Home

Semiconductor-এর বাজারে বিরাট লাফ ভারতের, একসঙ্গে ৮টি চিপ তৈরি হচ্ছে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী! – Bengali News | India’s huge leap in the semiconductor market, 8 chips are being manufactured simultaneously, says Union Minister!

বর্তমানে মোবাইল ফোন থেকে গাড়ি, টিভি থেকে এসি সব কিছুতেই লাগে এই সেমি কন্ডাক্টর। আর এতদিন সেমি কন্ডাক্টরের জন্য তাইওয়ান, চিন সহ একাধিক দেশের উপর নির্ভর করতে হত ভারতএ। আর এবার বদলাতে চলেছে সেই সময়। আইআইটি হায়দরাবাদের ১৪তম কনভোকেশনে গিয়ে এই সেমি কন্ডাক্টর চিপ নিয়েই বিরাট ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দেশের ৬টি সেমি […]

Home

Monsoon Session 2025: রাত পোহালেই বাদল অধিবেশন! কেমন ছিল এর আগের তিন অধিবেশন? – Bengali News | Waqf Bill, Tax Relief to many others, all the incidents you should remember about 3 parliament sessions under Modi 3.0

রাত পোহালেই ২১ জুলাই। শুরু হবে সংসদে বাদল অধিবেশন। ২১ জুলাই থেকে সেই অধিবেশন চলবে ২১ অগস্ট অবধি। পহেলগাঁওয়ের ন্যাক্কারজনক হামলার ঘটনা এবং তার জবাবে ভারতের অপারেশন সিঁদুরের পর এটাই প্রথম অধিবেশন হতে চলেছে। স্বভাবতই সেই নিয়ে আলোচনা হবেই। সঙ্গে পেশ করা হবে আয়কর বিল ২০২৫। সংসদ যখন বাদল অধিবেশনের প্রস্তুতিতে ব্যস্ত তখন বরং একবার […]

Home

খাদ্যে বিষক্রিয়ায় ভর্তি রোগী, সরকারি হাসপাতালের খাবারে মিলল সিদ্ধ টিকটিকি

সরকারি হাসপাতালের খাবারে টিকটিকি! ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের বড় রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালে। এমন অস্বাভাবিক ঘটনায় প্রশ্নের মুখে স্বাস্থ্য ব্যবস্থা। অভিযোগ, রোগীর তরকারিতে সিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে একটি আস্ত টিকটিকি। ঘটনার পর থেকে আতঙ্কে ভুগছেন অন্যান্য রোগীরা। হাসপাতালে দেওয়া খাবার খেতে চাচ্ছেন না অনেকেই। আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি […]