তৃণমূলের ২১ জুলায়ের সমাবেশে না গিয়ে বাড়িতে জুয়ার আসর বসিয়েছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরের। জুয়া খেলার অভিযোগে বহরমপুরের মণীন্দ্রনগর অঞ্চল তৃণমূল সভাপতি বলাই দত্তসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে পেশ করা হয়েছে। বহরমপুরের মনীন্দ্রনগর অঞ্চল তৃণমূল সভাপতি বলাই দত্তের বিরুদ্ধে অভিযোগ, কর্মী […]