কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে উবে গিয়েছে একাধিক জন্তু। এমনটাই অভিযোগ উঠেছে। রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকারও এনিয়ে সরব হয়েছিলেন। একটি স্বেচ্ছাসেবী সংস্থা ইতিমধ্যেই এনিয়ে জনস্বার্থ মামলা করেছে কলকাতা হাইকোর্টে। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি এটা গণনার ভুল। মামলাকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০২৩-২৪ সালেও ৬৭২টি প্রাণী ছিল। […]