আসানসোল: ওড়না দিয়ে হাত বাঁধা। কান্নাকাটি করছে কিশোরী। হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলে পরিবারকে জানাল, তাকে অপহরণ করা হয়েছে। ভয় পেয়ে গেল পরিবার। অভিযোগ পেয়ে তদন্তে নামল পুলিশ। পশ্চিম বর্ধমানের সালানপুর থেকে ‘অপহৃত’ ওই কিশোরীকে মহারাষ্ট্রের নাসিক থেকে উদ্ধার করল পুলিশ। তারপরই সামনে এল সত্য। জানা গিয়েছে, দশম শ্রেণির ওই ছাত্রী বাড়ি থেকে পালিয়ে নিজেই অপহরণের নাটক সাজিয়েছিল। […]