2025 - Page 1141 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Puri Temple Ratna Bhandar: খুলল দ্বার, এবার প্রায় পাঁচ দশক পর জগন্নাথদেবের রত্নভান্ডারে হবে এই বিশেষ কাজ! – Bengali News | RBI to Assist in Counting Puri Temple Treasure as Ratna Bhandar Opens After 46 Years

নয়াদিল্লি: সম্প্রতি ৪৬ বছর পর রত্নভাণ্ডারের দ্বার খুলেছে পুরীর মন্দির। যা থেকে বহু মূল্যবান রত্ন ও গহনা উদ্ধারের খবর ইতিমধ্যেই প্রকাশ্য়ে এসেছে। অবশ্য পুরীর মন্দির কর্তৃপক্ষ সে নিয়ে বিশেষ কিছু বলেনি। কিন্তু এত রত্ন, গহনার প্রকৃত মূল্যই বা কত সেই ধন্দে পড়েছে মন্দির কমিটি। যা মেটাতে পুরীতে যেতে চলেছে রিজার্ভ ব্যাঙ্কের একটি প্রতিনিধি দল। পুরীর […]

Home

Belgharia Expressway: ‘গর্ত হলেই ইট দিয়ে দিচ্ছে….’, ডানলপ পর্যন্ত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দশা দেখুন, ক্ষুব্ধ বাইক আরোহী থেকে বাস চালকরা – Bengali News | Bad condition of road Belgharia Expressway

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েImage Credit source: Tv9 Bangla বেলঘড়িয়া: হয় রাস্তায় পিচ নেই, নয়ত বড়-বড় খানাখন্দ, নয়ত গর্ত। এটা কোন রোড জানেন? বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। প্রতিদিন সাধারণ মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া, সকলেরই যাতায়াতের অন্যতম রাস্তা এটি। সেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের হালে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ থেকে গাড়ির চালকরা। বস্তুত, ডানলপ-দক্ষিণেশ্বর-বালি […]

Home

Malda: ভরত আর সুদর্শন, এই দু’জনের কীর্তি জানলে মাথায় হাত পড়বে – Bengali News | Malda: two person arrest in Malda west bengal for keeping bangladeshi

মালদহে গ্রেফতার যুবকImage Credit source: Tv9 Bangla মালদহ: একজনের নাম ভরত। অপর জন সুদর্শন। তাঁরা দু’জনই ভারতের বাসিন্দা। কিন্তু সেই দু’জন কীর্তিমানের কীর্তি শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তিরা বাংলাদেশি নাগরিককে আশ্রয় দিয়েছিলেন। শুধু তাই নয়, একই সঙ্গে তাঁদের পাচার করতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। কী ঘটেছে? পাচার করতে গিয়ে পুলিশের […]

Home

Anil Ambani: আর অপেক্ষা করল না ইডি, কলকাতার অফিসে হানার পরদিনই অম্বানি ঋণ-কাণ্ডে শুরু গ্রেফতারি – Bengali News | ED Makes First Arrest in 3 Thousand Crore Loan Fraud Case Against Anil Ambani

নয়াদিল্লি: আর এক মুহূর্তও অপেক্ষা করল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনিল অম্বানি ৩ হাজার কোটি টাকা ঋণ ‘প্রতারণা’ মামলায় বড় মোড়। শুক্রবার কলকাতা ও ভুবনেশ্বরের একাধিক জায়গায় অভিযান। দিন পেরতেই প্রথম গ্রেফতারিটা করেই নিল ইডি। শনিবার বিশ্বাল ট্রেডলিঙ্ক প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পার্থসারথি বিশ্বালকে আর্থিক তছরুপের মামলায় হেফাজতে নিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। গতকালই কলকাতা […]

Home

Debra: চলছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি’, বিধায়ক যেতেই তুমুল বিক্ষোভ – Bengali News | Locals express anger in front of MLA at the start of the ‘Amader Para Amader Samadhan Prakalpa in Debra

বিধায়ক যেতেই বিক্ষোভ Image Credit source: TV 9 Bangla ভবানীপুর: এক বছর, দু’বছর নয়, গ্রামবাসীদের অভিযোগ ৩৫ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। এদিকে এদিনই আবার রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি’। ডেবরার ভবানীপুর অঞ্চলেও চলে কর্মসূচি। সেখানে গিয়েছিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু, তিনি এলাকায় যেতেই শুরু হয়ে যায় তুমুল […]

Home

Explained: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে কী কী পাবেন? কী কী পাবেন না? – Bengali News | Find out in detail what opportunities are available in Amader Para Aamader Samadhan Prakalpa

হন্যে হয়ে ঘুরতে হবে না সরকারি দফতরে দফতরে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে জাতিগত শংসাপত্র, কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী সব কিছু সুবিধা এক ছাতার তলার দিতে আগেই চালু হয়েছে দুয়ারে সরকার। বাস্তবায়নের কিছু সময়ের মধ্যে বঙ্গবাসীর মধ্যে ব্যাপক সাড়াও ফেলছিল এই প্রকল্প। এবার আরও তৃণমূল স্তরে মানুষের মানুষের সুবিধা-অসুবিধা বুঝতে চালু হয়ে গিয়েছে ‘আমাদের পাড়া, আমাদের […]

Home

Hooghly: শুভেন্দুকে ঢিল ছোড়ার চেষ্টা, থানায় অভিযোগ দায়ের সুশান্ত ঘোষের – Bengali News | Sushant Ghosh files complaint with police station after trying to throw stones at Suvendu Adhikari

শুভেন্দুকে ঢিল ছোড়ার অভিযোগImage Credit source: Tv9 Bangla হুগলি: খানাকুলের হেলান এলাকায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছিল। তবে সেই ইট লক্ষ্যভ্রষ্ট হয়। গাড়ি থেকে নেমে আসেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় খানাকুল থানায় অভিযোগ জানালেন খানাকুলের বিজেপি বিধায়ক। বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। দিলেন বিজেপি বিধায়ক। শনিবার বিকালেই […]

Home

Parliament Disruption: দশে মাত্র আড়াই, ভারতীয় সংসদে জলে গেল ৪০ কোটি টাকা – Bengali News | Parliament Disrupted For 7 and a Half Day, Costs 2 5 Lakh Per Minute

নয়াদিল্লি: সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা অনেকটাই মিটেছে। এবার বাদল অধিবেশনে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন বিষয়টি নিয়ে আলোচনা চাইছে বিরোধী শিবির। আর আলোচনা না হলে ভেস্তে যেতে পারে অধিবেশন। কারণ ইন্ডিয়া জোট ব্যস্ত থাকবে কমিশন ঘেরাওয়ে। অর্থাৎ সংসদের সময় ‘নষ্ট’। ক্ষতি বিপুল অর্থেরও। গত মাসের ২১ তারিখ থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হয়। […]

Home

Patanjali: সস্তা হবে চিকিৎসা, IIT-এর সঙ্গে MOU স্বাক্ষরের পর বার্তা বাবা রামদেবের – Bengali News | Patanjali University Signed MOU With IIT Ropar in Anamayam International Conference

হরিদ্বার: আয়ুর্বেদিক চিকিৎসার সঙ্গে জুড়ে যাচ্ছে আধুনিক চিকিৎসা। হরিদ্বারে দু’দিন ব্যাপী আয়োজিত ‘আনামায়ম আন্তর্জাতিক সম্মেলন‘ হয়েছে যার সূত্রধর। পতঞ্জলি বিশ্ববিদ্যালয়, পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউট ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার আয়োজিত হয়েছিল এই সম্মেলন। সেখানেই দুই বিপরীত মেরুর চিকিৎসার মেলবন্ধনের বার্তা দিলেন আয়োজকরা। এদিনের সম্মেলনে যোগ দিয়েছিল ২০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০-এরও বেশি প্রতিনিধি। অনলাইন ও […]

Home

মুম্বইয়ে আটক ডায়মন্ড হারবারের শ্রমিক, উদ্ধার করতে বাংলা থেকে টিম পাঠালেন অভিষেক

মহারাষ্ট্রের বান্দ্রা অঞ্চলে কয়েকজন বাঙালি পরিযায়ী শ্রমিককে আটকে রাখার খবর সামনে আসতেই তৎপর হল তৃণমূল কংগ্রেস। আটকদের মধ্যে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর এলাকার এক যুবকও। এই ঘটনা জানার পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, দ্রুত প্রতিনিধিদল পাঠিয়ে শ্রমিককে উদ্ধার করতে হবে। আরও পড়ুন: ‘পরিযায়ী শ্রমিকদের পুজোয় নতুন জামা কাপড় […]