শিলিগুড়ি: সরকারি পোর্টালে সাদা কাগজ বা ভুয়ো নথি জমা দিয়েই আপনি পেতে পারেন ট্রেড লাইসেন্স। অবাক হচ্ছেন? অভিযোগ এমনটাই কিন্তু হচ্ছে হামেশাই। গোটা রাজ্যেই যে কেউ যে কোনও নামে ট্রেড লাইসেন্স তুলে নিয়ে পারেন। আধিকারিকদের দাবি, ২০২১ এ রাজ্যের নাগরিকদের জন্যে অটো জেনারেটেড ট্রেড লাইসেন্স দেওয়া শুরু হয়। তাতে সরকারি ই পোর্টালে যে কেউ আবেদন […]