প্রায় চার বছর আগে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হত্যা করা হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙার যুবক নাজিমুদ্দিন শেখকে। সেই নৃশংস হত্যাকাণ্ডের মামলায় অবশেষে রায় ঘোষণা করল কৃষ্ণনগর এডিজে থার্ড কোর্ট। বুধবার বিচারক বসন্ত শর্মা চার দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরও ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দেন […]