2025 - Page 103 of 3394 - 24 Ghanta Bangla News
Home

শুটিংয়ে হাতে চোট পেলেন নায়ক জিত্‍, আপাতত বন্ধ শুটিং, জানুন বিস্তারিত – Bengali News | Jeet injured his hand during a shoot

বেশ কিছুদিন ধরেই ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির শুটিং নিয়ে বেজায় ব্য়স্ত হয়ে রয়েছেন সুপারস্টার জিত্‍। গত পরশু শুটিং সেটে দুর্ঘটনা ঘটে। যার জেরে হাতে চোট পান নায়ক। এই সপ্তাহ জুড়ে শুটিং হওয়ার কথা ছিল। তবে শুটিং পিছিয়ে যেতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানতে পরিচালক পথিকৃত্‍ বসুর সঙ্গে যোগাযোগ করা হলেও, উত্তর পাওয়া […]

Home

নাম নেই খসড়া তালিকায়, জেনে নিন কীভাবে করবেন আবেদন – Bengali News | What do you do if your name not in draft voter list?

খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। এর মধ্যে মৃত ভোটারের নাম যেমন রয়েছে, তেমনই স্থানান্তরিত ভোটারের নামও রয়েছে। আবার অন্য কারণেও অনেকের নাম বাদ গিয়েছে। যদি আপনি বৈধ ভোটার হওয়ার পরও কোনও কারণে খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, তাহলে কী করবেন? কমিশন বলছে, বৈধ ভোটারদের চিন্তার কোনও কারণ নেই। খসড়া […]

Home

Daspur: তিনদিনের শিশুকন্যাকে নিয়ে চলে গেল পুলিশ, ‘মা’ হওয়া হল না মণিকার – Bengali News | The police took away the three day old baby girl, and Monika could not become a mother

দাসপুর: বাড়িতে দুই পুত্র সন্তান রয়েছে, কিন্তু ইচ্ছা আরও এক কন্যা সন্তানের। কিন্তু শারীরিক সমস্য়ার জন্য সেই সন্তানের মুখ আজও দেখা হয়নি। শেষ পর্যন্ত এক পরিচিতের কথায় পূর্ব মেদিনীপুরের এক বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানে শিশু কন্যার খোঁজ। বাড়িতেও নিয়ে এলেন। তারপর থেকে একেবারে যেন উৎসবের মেজাজ। ‘মেয়ে’ বাড়িতে আসায় পাড়ার লোকজনকে মিষ্টিও খাওয়ালেন দম্পতি। কিন্তু সেই […]

Home

Balurghat: আর কিছু সময় পরেই চিতায় জ্বলত আগুন! তার আগেই দেহ নিয়ে সোজা মর্গে চলে গেল পুলিশ – Bengali News | While taking the body to the crematorium for cremation, the family faced unexpected trouble in Balurghat

বালুরঘাট: পরিবারের দাবি ছিল শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু। দেহ সৎকার করতে গিয়ে শ্মশানে শোরগোল। দানা বাঁধল রহস্য। সোমবার রাতে বালুরঘাট পুরসভার খিদিরপুর শ্মশানে নিয়ে আসা হয় ৫০ বছরের শম্ভু সরকারের দেহ। কিছু সময়ের মধ্য়েই শুরু হয়ে যায় দাহের প্রস্তুতি। আর তখনবই পুরসভার কর্মীদের চোখে পড়ে মৃতের গলায় দাগ। যা নিয়ে শ্মশানের মধ্যেও চাপানউতোর হয়। কিছু […]

Home

West Bengal News Today Live: সাতসকালে সিআইএসএফের বুটের আওয়াজ, আচমকা রিষড়ায় ইডির হানা – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on December 17

সাতসকালেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের হানা রিষড়ায়। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ড। ১৭ নম্বর লক্ষ্মী পল্লী থার্ড লেনে শ্যাম পানা কুঞ্জ নামে একটি বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের। কৈলাশ কুমার ভার্মা নামে এক হুন্ডি কারবারি এখানে থাকেন বলে জানা যাচ্ছে। নেপথ্যে কোনও বেআইনি লেনদেন কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Home

খসড়া ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম? শুভেন্দু বললেন… – Bengali News | ‘Be aware of infiltrators name in draft list’, Suvendu Adhikari says to BJP workers

এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকায় নাম নেই ৫৮ লক্ষের। কিন্তু, খসড়া ভোটার তালিকায় ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম থাকলে কী করতে হবে? এই নিয়ে বিজেপি কর্মীদের বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় বিজেপির সভায় তিনি বলেন, “যদি দেখেন ভোটার তালিকায় ভুয়ো, মৃত ভোটার রেখে দেওয়া […]

Home

Lionel Messi: ভারত সফরের ‘সুখ-স্মৃতি’ শেয়ার মেসির, কলকাতা কতটা জায়গা পেল? – Bengali News | ‘Namaste India! what incredible visits to Delhi, Mumbai, Hyderabad and Kolkata’, Lionel Messi shares video of his India tour

ভারত সফরের ভিডিয়ো শেয়ার করলেন লিওনেল মেসিImage Credit: Social Media কলকাতা ও নয়াদিল্লি: যুবভারতীকাণ্ড নিয়ে রাজনৈতিক তরজা বাড়ছে বাংলায়। লিওনেল মেসির তা জানার কথাও নয়। ভারত সফর সেরে ফিরে গিয়েছেন তিনি। আর ফিরে গিয়েই ভারত সফরে তাঁর ‘সুখ-স্মৃতি’ শেয়ার করলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র। ইনস্টাগ্রামে তাঁর শেয়ার করা ভিডিয়োয় কতটা জায়গা পেল কলকাতা? ভারত সফর নিয়ে […]

Home

Plane colliding with bird: কলকাতা বিমানবন্দর থেকে উড়ানের পরই বিমানের নাকে ধাক্কা পাখির, বিপদ বুঝেই… – Bengali News | Passenger plane forced to make an emergency landing after colliding with a bird just after take off in Kolkata airport

কলকাতা: দৃশ্যমানতা কম থাকায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে হয়েছিল। পরে কলকাতা বিমানবন্দর থেকে গন্তব্যে রওনা দিতেই বিপত্তি। আকাশে উড়ার পরই বিমানের নাকে ধাক্কা মারল পাখি। তবে পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেল। দ্রুত অবতরণ করানো হল বিমানটিকে। স্বস্তির শ্বাস নিলেন ১৮০ জন যাত্রী। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার হায়দরাবাদ থেকে ১৮০ জন যাত্রীকে নিয়ে […]

Home

Actress Koyel: অ্যাকশন দৃশ্য করতে গিয়ে হাড় ভেঙেছিল কোয়েলের, দেখুন… – Bengali News | Koel mallick has accident while she shooting mitin mashi movie

বড়দিনে মুক্তি পেতে চলেছে কোয়েল মল্লিকের বহু চর্চিত ও প্রতীক্ষিত ছবি ‘মিতিন একটি খুনের সন্ধানে’।প্রথম থেকেই ছবিটি নানা কারণে চর্চায় ছিল। তবে শুটিং মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কেন? কোয়েল মল্লিক বললেন, “মিতিন ছবির অ্যাকশন দৃশ্য ভাল করে করার জন্য মুম্বই থেকে ফাইট মাস্টার আনা হয়। আর সেই অ্যাকশন দৃশ্য করতে গিয়েই বিপত্তি ঘটে। আমার […]

Home

Abhishek Banerjee: ‘১ ঘণ্টার মধ্যে মমতা ক্ষমা চেয়েছেন… কুম্ভের মৃত্যুর সময় যোগী ক্ষমা চেয়েছিলেন?’, যুবভারতী-কাণ্ডে এবার মুখ খুললেন অভিষেক – Bengali News | Abhishek Banerjee comment on Vivekananda Yuva Bharati Krirangan chaos

অভিষেক বন্দ্যোপাধ্যায় Image Credit: Facebook কলকাতা: যুবভারতী-কাণ্ডে অবশেষে মুখ খুললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত শনিবার যে ঘটনা ঘটেছে, তারপর থেকে বিরোধীদের ছোড়া তীরে ক্রমেই বিদ্ধ হয়েছে শাসকদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষমা প্রার্থনা করেছেন। মঙ্গলবার আবার ক্রীড়ামন্ত্রী নিজের পদ থেকে অব্যাহতি চেয়েছেন। তবে বিরোধীদের আক্রমণ থামছিল না। বিশেষ করে বিজেপি একের পর এক […]