হুগলি: বিজেপি-তৃণমূল সংঘর্ষে ব্যাপক উত্তপ্ত খানাকুল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশও। আহত হয়েছেন বেশ কয়েকজন, তাঁদের মধ্যে পুলিশকর্মীও রয়েছে।প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টা খানাকুলে বনধের ডাক দিয়েছে বিজেপি। জানা গিয়েছে, একটি দলীয় কার্যালয় বানানো নিয়ে ঘটনার সূত্রপাত। তৃণমূলের অভিযোগ, কলপাই হাটতলার কাছে সরকারি জায়গায় দলীয় কার্যালয় বানিয়েছে বিজেপি। সেখানে স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি জানা, পঞ্চায়েত […]