2025 - Page 1007 of 3394 - 24 Ghanta Bangla News
Home

সুন্দরবনে মিলল রয়্যাল বেঙ্গলের দেহ, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু, দাবি বন বিভাগের

সুন্দরবনের জঙ্গল থেকে উদ্ধার হল এক পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ। শুক্রবার সকালে বনকর্মীরা টহলদারির সময় বনি ক্যাম্প লাগোয়া জঙ্গল থেকে বাঘটির মৃতদেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। প্রথমে অনুমান করা হচ্ছিল, হয়তো চোরাশিকারীদের ফাঁদে পড়ে মৃত্যু হয়েছে শার্দুল মহারাজের। তবে ময়নাতদন্তের পর বন দফতরের তরফে জানানো হয়, স্বাভাবিক বার্ধক্যজনিত […]

Home

Jalpaiguri: শিশুকন্যাকে চকোলেট কিনে দিতে চেয়েছিল অচেনা যুবক, পাড়ার লোকের নজর পড়তেই… – Bengali News | A youth beaten after he offers to buy sweets for a child in Jalpaiguri

মারধর করা হয় যুবককেImage Credit source: TV9 Bangla জলপাইগুড়ি: অচেনা শিশুকন্যাকে চকোলেট কিনে দিতে চেয়েছিলেন। যুবকের খারাপ উদ্দেশ্য রয়েছে সন্দেহে তাঁকে বেধড়ক মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। আহত যুবককে উন্মত্ত জনতার হাত থেকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হল পুলিশও। ঘটনাটি জলপাইগুড়ির গয়েরকাটার। পুলিশ জানিয়েছে, আক্রান্ত যুবক মানসিক ভারসাম্যহীন। এদিন বিকেলে গয়েরকাটা হিন্দুপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। গয়েরকাটার […]

Home

Assam News: গিজগিজ করছে পুলিশ, রবির সকালে ‘দখলমুক্ত’ ১৭৫ বিঘা জমি! উচ্ছেদ ৩০৯টি বাংলাভাষী মুসলিম পরিবার – Bengali News | Assam Government 309 Families From 175 Bigha Land

তেজপুর: রবির সকালে প্রায় গোটা গ্রাম ঘিরে ফেলল পুলিশ-প্রশাসন। এলাকায় এলেন জেলাশাসক। কিছুক্ষণের মধ্যেই শুরু হল উচ্ছেদ প্রক্রিয়া। ঘটনা অসমের জাপারিগুড়ি এলাকার। সেখানে নাকি প্রায় ১৭৫ বিঘা জমি হয়ে গিয়েছিল বেদখল। অবৈধ ভাবেই থাকছিলেন দখলদাররা। তাদের সরাতেই সাতসকালে শুরু অভিযান। সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ৩০৯টি পরিবারকে উচ্ছেদ করেছে পুলিশ-প্রশাসন। […]

Home

Donald Trump: ট্রাম্পের মন গলাতে কী করছে সুইস সরকার? জানলে অবাক হবেন – Bengali News | What is the swiss government doing to appease trump youll be surprised to know

টেনিস কোর্ট বহুদিন আগে ছাড়লেও রজার ফেডেরারের অগণিত ভক্ত এখনও গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে। পাওয়ার টেনিসের যুগে বেসলাইনের লড়াই ভেঙে সার্ভ-অ্যান্ড-ভলির রাজনীতি ফিরিয়ে এনেছিলেন তিনিই। ঘাসের কোর্টের রাজা, এক চলমান রূপকথা। এবার সেই ফেডেরারকেই দেখা যাবে এক অন্য ভূমিকায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসে ট্যারিফ নিয়ে দরাদরি করবেন তিনি। শুধু ফেডেরার নন, সঙ্গে থাকবেন […]

Home

Trump Putin Meeting: আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক ঘিরে জোর গুঞ্জন, ভারতের জন্য এল কোন ইঙ্গিত? – Bengali News | What are the indications for india from the trump putin meeting in alaska

আলাস্কায় বহু প্রতীক্ষিত ডোনাল্ড ট্রাম্প–ভ্লাদিমির পুতিন বৈঠক ঘিরে শুরু হয়েছে চর্চা। শুক্রবারের ওই বৈঠকে আনুষ্ঠানিকভাবে কোনও চুক্তি হয়নি বলেই জানানো হয়েছে। তবে দুই দেশের প্রেসিডেন্টই একে অপরের প্রশংসা করেন এবং ব্যর্থতার কোনও ইঙ্গিত দেননি। ফলে আন্তর্জাতিক মহলে জোর গুঞ্জন, আড়ালে কোনও ‘সিক্রেট ডিল’ হয়েছে কি? এদিকে, এই বৈঠকে একটি চমকপ্রদ দৃশ্য নজর কাড়ে। রাশিয়ার বিদেশমন্ত্রী […]

Home

Bangladesh: বেছে নিলেন জন্মাষ্টমীর অনুষ্ঠানকেই, বাংলাদেশের সেনাপ্রধানের মুখে শোনা গেল বড় বার্তা – Bengali News | Bangladesh Army Chief Gen Zaman: ‘Will Learn to Live in Harmony from Krishna’ on Janmashtami”

ঢাকা: জন্মাষ্টমীর দিনে ধর্মনিরপেক্ষতায় জোর বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের। দেশের ভিত্তিতেই যে ধর্মনিরপেক্ষতা সেই কথাটাই মনে করালেন তিনি। তাও আবার কোন সময়, যখন বাংলাদেশের বুকে ধর্মের ভিত্তিতে অত্য়াচার চরমে। সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ঢাকায় আয়োজিত একটি জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “এই দেশ এখানকার প্রতিটি নাগরিকের। ধর্ম, সম্প্রদায় এবং জাতির উপর ভিত্তিতে করে […]

Home

Shustho Chandannagar: সুস্থ থাকতে কী করবেন? আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ‘সুস্থ চন্দননগর’ শিবির – Bengali News | Nephro Care launches ‘Shustho Chandannagar’ initiative to boost public health awareness

‘সুস্থ চন্দননগর’ শিবিরের উদ্বোধনImage Credit source: TV9 Bangla চন্দননগর: সুস্থ থাকতে সবাই চান। কিন্তু, সুস্থ থাকার জন্য কী কী নিয়ম মেনে চলতে হয়, কীভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, অনেকের কাছেই তা অজানা। এই আবহে চন্দননগরের মানুষকে স্বাস্থ্য সচেতন করতে ও আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ করল কলকাতার একটি নামী কিডনি কেয়ার সংস্থা […]

Home

Agniveer Permanent Recruitment: অপারেশন সিঁদুর সাফল্যের জেরে খুলে গেল অগ্নিবীরদের স্থায়ী চাকরির পথ – Bengali News | Success of operation sindoor has paved the way for permanent employment for agniveer

স্বাধীনতা দিবসের আগে প্রকাশিত গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডসের তালিকায় ইতিহাস তৈরি করলেন অগ্নিবীররা। রাষ্ট্রপতি ১২৭ জনকে পুরস্কারের জন্য মনোনীত করেছেন। তাঁদের মধ্যে পদাতিক বাহিনীর দুই অগ্নিবীর কুলবীর সিং ও মুদ মুরলীনায়েক সেনা মেডেল পেয়েছেন। এই প্রথমবার গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডে নাম উঠল অগ্নিবীরদের। যদিও আনুষ্ঠানিকভাবে দুই অগ্নিবীরই পুরস্কৃত, তবে সেনা সূত্রে খবর, অপারেশন সিঁদুরে অংশ নেওয়া প্রায় সব অগ্নিবীরই […]

Home

Kolkata Derby Result: রুদ্ধশ্বাস ডার্বি জিতে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল, কলার তুলে ‘হিরো’ অস্কার – Bengali News | East Bengal vs Mohun Bagan Kolkata Derby in Durand Cup 2025 score highlights result Match Report

ম্যাচের আগেই বলেছিলেন, কঠিন ম্যাচে হিরো হতে চান। অস্কারের সেই কথা রাখলেন লাল-হলুদ ফুটবলাররা। যদিও ম্যাচের শুরুর দিকেই সুযোগ নষ্টের পাশাপাশি হামিদের চোট অস্বস্তিতে ফেলে ইস্টবেঙ্গলকে। তাঁর পরিবর্তে দিয়ামান্টাকোসকে নামানো হয়। নানা নাটকীয় মুহূর্ত। ২৭ মিনিটে ফের বিপদ মোহনবাগান শিবিরে। বক্সের সামান্য বাইরে ফ্রি-কিক পায় ইস্টবেঙ্গল। সুযোগ নষ্টের আরও একটা মহড়া ইস্টবেঙ্গলের। শুরুর দিকের সেই […]

Home

জলপাইগুড়িতে ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে উদ্ধার যুবকের দেহ, তদন্তের দাবি

নার্সিংহোমে নার্সের দেহ উদ্ধারের পর এবার একটি ডায়াগনস্টিক সেন্টারে ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জলপাইগুড়ি শহরের হাকিমপাড়ায় শনিবার রাতে এক ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থেকে উদ্ধার হয় যুবকের দেহ। মৃতের নাম রাহুল ঝা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের পাশাপাশি […]