Humayun Kabir-Candidate: ‘চলাফেরা নিয়ে প্রশ্ন উঠেছে’, ‘ব্রাহ্মণের মেয়ে’কে প্রার্থী করেও ২৪ ঘণ্টার মধ্যেই সরিয়ে দিলেন হুমায়ুন – Bengali News | Humayun Kabir changed his JUP candidate for Ballygunj assembly seat Nisha Chatterjee
মুর্শিদাবাদ: ভোটের এখনও কয়েকমাস বাকি। কোনও দলই প্রার্থী তালিকা প্রকাশ করেনি। সোমবার রাজ্য-রাজনীতিতে চমক দিয়ে নতুন দল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থীদের নামও ঘোষণা করে দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আরও বড় চমক দিয়ে কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্যও প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিলেন হুমায়ুন। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল।
সোমবার মুর্শিদাবাদে হুমায়ুনের নতুন দল ঘোষণার মঞ্চে উপস্থিত ছিলেন নিশা চট্টোপাধ্যায়। তাঁকেই বালিগঞ্জের প্রার্থী করা হবে বলে জানিয়ে দেন বিধায়ক। সব মিলিয়ে মোট ১০টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়। তার মধ্যে দুটি কেন্দ্রে হুমায়ুন নিজেই লড়বেন। এছাড়াও তালিকায় তৃণমূলের বিক্ষুব্ধ নেতা-নেত্রীদের নামও রয়েছে। মঙ্গলবার সকালে হুমায়ুন জানিয়ে দিলেন, নিশাকে বালিগঞ্জের প্রার্থী করা হচ্ছে না।
সবিস্তারে আসছে…