BREAKING: ডিজি রাজীব কুমারকে শোকজ, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব - Bengali News | Wb police dg rajiv kumar gets show cause notice for messis programme in yuva bharati - 24 Ghanta Bangla News
Home

BREAKING: ডিজি রাজীব কুমারকে শোকজ, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব – Bengali News | Wb police dg rajiv kumar gets show cause notice for messis programme in yuva bharati

Spread the love

কলকাতা: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ। শোকজ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে নির্দেশে গঠিক তদন্ত কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তৈরি হওয়া ওই কমিটির তরফে শোকজ করে ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। একাধিক আধিকারিককেই শোকজ করা হয়েছে, তবে এভাবে রাজীব কুমারকে শোকজ করার ঘটনা কখনও ঘটেছে বলে মনে করতে পারছেন না কেউই।

গত শনিবার ফুটবলার লিওনেল মেসির উপস্থিতিতে তুুমুল বিশৃঙ্খলার ছবি সামনে আসে। মেসিকে দেখতে না পেয়ে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। কয়েক মিনিটের মধ্যে তছনছ হয়ে যায় গোটা স্টেডিয়াম। ঘটনার দিন মেসি মাঠে প্রবেশ করার আগেই উপস্থিত হয়েছিলেন রাজীব কুমার। ঘটনার পর সাংবাদিক বৈঠকও করেন ডিজি। সেই ঘটনায় এবার শোকজ করা হল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *