SIR in Bengal: ২০০২ সালের তালিকায় নাম নেই, নদিয়ায় আত্মঘাতী বৃদ্ধ – Bengali News | Man commits suicide due to allegedly fear of sir in nadia
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন সুশান্ত বিশ্বাস Image Credit: TV9 Bangla
নদিয়া:
কালীনারায়নপুরের পর আবার নদীয়াতে এসআইআর আতঙ্কে পৌঢ় এর আত্মঘাতী হওয়ার দাবি পরিবারের। কলকাতায় কাজ করতেন এই বৃদ্ধ। ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই তার। সেই কারণে ভয়ে আতঙ্কে ছিলেন তিনি।ঘটনাটি নদিয়ার রাণাঘাটের ধানতলা থানা এলাকার মাটিকুমড়া মধ্যপাড়ার।
মৃত ব্যক্তির নাম সুশান্ত বিশ্বাস। বয়স ৬০ বছর। রবিবার তাঁর নিজের বাড়িতেই একটি ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ।
পরিবারের সাফ অভিযোগ, দীর্ঘদিন ধরে এসআইআর আতঙ্কে ভুগছিলেন ওই বৃদ্ধ। বেরোনো বন্ধ হয়ে গিয়েছিল ঘর থেকে। পাড়া প্রতিবেশীরা বোঝালেও আতঙ্ক কাটছিল না তাঁর। ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ যেতে পারে এবং নিজের ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হতে পারে এই আশঙ্কায় ক্রমশ অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি।
যদিও প্রতিবেশীদের দাবি, সুশান্ত বাবুরা দীর্ঘদিনের বাসিন্দা এখানকার। তাঁর মায়ের নাম ছিল ২০০২ এর তালিকা। কিন্তু তা সত্ত্বেও কেন তিনি এতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।