Lionel Messi in Kolkata: হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড, কী কী ধারায় মামলা হল যুবভারতী-কাণ্ডে - Bengali News | A suo moto case registered after chaos in yuba bharati stadium during lionel messis appearance - 24 Ghanta Bangla News
Home

Lionel Messi in Kolkata: হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড, কী কী ধারায় মামলা হল যুবভারতী-কাণ্ডে – Bengali News | A suo moto case registered after chaos in yuba bharati stadium during lionel messis appearance

কলকাতা: যুবভারতী-কাণ্ডের পর অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ইতিমধ্যেই। আর এবার লিওনেল মেসির উপস্থিতিতে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ার পর স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। শনিবার সন্ধ্য়েয় বিধাননগর দক্ষিণ থানায় মামলা রুজু হয়েছে।

একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এদিন। বিএনএস-এর ১৯২, ৩২৪, ৩২৬, ১৩২, ১২১, ৪৫, ৪৬ ধারায় মামলা হয়েছে। এছাড়াও এমপিও বা মোটর ভেইকলস আইন ও পিডিপিপি আইন (প্রিভেনশন অব ড্যামেড টু পাবলিক প্রপার্টি অ্যাক্ট)-এও মামলা হয়েছে।

কী কী আছে সেই ধারায়?

১৯২ (বিএনএস)- বিদ্বেষমূলক ও বেপরোয়া আচরণ করে গণ্ডগোল করার জন্য উস্কানি দেওয়ার চেষ্টা।

৩২৪ (বিএনএস)- কেউ যদি অস্ত্র, আগুন, বিষ বা বিস্ফোরক ব্যবহার করে কোনও ব্যক্তিকে আঘাত করে, তাঁর বিরুদ্ধে এই ধারায় মামলা হয়। বিএনএসের ধারা অনুযায়ী এই আইনে জেল ও জরিমানা হতে পারে অভিযুক্তের।

৩২৬ (বিএনএস)- বিস্ফোরক ব্যবহার করা বা সম্পত্তি ধ্বংস করার অপরাধে এই আইন কার্যকর হয়। দীর্ঘ সময়ের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পর্যন্ত হতে পারে।

১৩২ (বিএনএস)- কোনও সরকারি কর্মচারীকে তাঁর দায়িত্ব পালনে বাধা দেওয়া, আঘাত করার ক্ষেত্রে এই ধারায় শাস্তিযোগ্য অপরাধের কথা রয়েছে।

১২১ (বিএনএস)- সরকারি কর্মচারীকে কর্তব্য পালন থেকে বিরত রাখতে স্বেচ্ছায় আঘাত করা হলে এই আইনের ধারা প্রযোজ্য।

মোটর ভেইকল অ্যাক্টের ৯ নম্বর ধারায় ও পিডিপিপি আইনের ৩ নম্বর ধারায় মামলা রুজু হয়য়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিন দুপুরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ডিজি রাজীব কুমার ও এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *