Supreme Court on Rohingya: 'অবৈধভাবে ভারতে ঢুকলে কি রেড কার্পেট বিছিয়ে দেওয়া হবে? আমরা কি রোহিঙ্গাদের রাখতে বাধ্য?' বড় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির - Bengali News | Supreme Court raises question, if Rohingyas are officially declared as refugees or not, why should be applied - 24 Ghanta Bangla News
Home

Supreme Court on Rohingya: ‘অবৈধভাবে ভারতে ঢুকলে কি রেড কার্পেট বিছিয়ে দেওয়া হবে? আমরা কি রোহিঙ্গাদের রাখতে বাধ্য?’ বড় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির – Bengali News | Supreme Court raises question, if Rohingyas are officially declared as refugees or not, why should be applied

Spread the love

নয়া দিল্লি: ‘রোহিঙ্গাদের কি শরণার্থী হিসেবে চিহ্নিত করেছে ভারত?’ এসআইআর আবহে বড় প্রশ্ন তুলল দেশের শীর্ষ আদালত। যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, তাদের ভারতে আশ্রয় দেওয়ার বা সুযোগ-সুবিধা দেওয়ার কোনও বাধ্যবাধকতা যে ভারতের নেই, সে কথা বুঝিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। জেল থেকে রোহিঙ্গাদের সরিয়ে দেওয়া হচ্ছে, তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ নিয়েই মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। আজ, মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি।

মামলায় আইনজীবীর দাবি ছিল, রোহিঙ্গাদের যদি ভারত থেকে বের করে দিতে হয়, তাহলে তা নিয়ম মেনে করা উচিৎ। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলার শুনানি চলছিল।

আইনজীবী এদিনের শুনানিতে দাবি করেন, গত মে মাসে দিল্লি পুলিশ কয়েকজন রোহিঙ্গাকে তুলে নিয়ে যায়, তারপর থেকে তাদের আর কোনও খোঁজ নেই। এ কথা শুনে প্রধান বিচারপতি সূর্য কান্ত প্রশ্ন করেন, “রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে উল্লেখ করে কি সরকার কোনও অর্ডার দিয়েছে? শরণার্থী একটা আইনি শব্দ। সরকার সেটা ঘোষণা করে থাকে। যদি কাউকে শরণার্থী না বলা হয়, সে যদি অবৈধভাবে অনুপ্রবেশ করে থাকে, তাহলে তাদের রাখার কী দায় আছে আমাদের?”

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *