SIR-এ এখনও পর্যন্ত বাদ গিয়েছে ২৭ লক্ষের বেশি নাম - Bengali News | Till now over 27 lakh names deleted in SIR process - 24 Ghanta Bangla News
Home

SIR-এ এখনও পর্যন্ত বাদ গিয়েছে ২৭ লক্ষের বেশি নাম – Bengali News | Till now over 27 lakh names deleted in SIR process

Spread the love

এসআইআর প্রক্রিয়ায় কত নাম বাদ যাবে? বিজেপি নেতারা সংখ্যা বলছেন। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ১ কোটির বেশি নাম বাদ যাবে। তবে কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৭ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। কমিশন জানিয়েছে, ২৭ লক্ষ ৭১ হাজার ভোটারের খোঁজ নেই। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৫৩ হাজার। খুঁজে পাওয়া যায়নি ২ লক্ষ ৬১ হাজার ভোটারকে। স্থানান্তরিত ভোটারের সংখ্যা এখনও পর্যন্ত ৮ লক্ষ ৮৮ হাজার।  ডুপ্লিকেট ও ডবল এন্ট্রি ভোটারের সংখ্যা ৫৮ হাজার ১৬৪। এই নামগুলির আলাদা তালিকা বের করবে কমিশন। খসড়া তালিকায় তাঁদের নাম রাখা হবে না। এখনও পর্যন্ত ৬ কোটি ৭৩ লক্ষ ফর্ম ডিজিটাইজড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *