Lakshya Sen: জাপানি শাটলারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে 'লক্ষ্যভেদ' লক্ষ্য সেনের - Bengali News | Lakshya Sen defeats Yushi Tanaka 21 15, 21 11 to win the Sathio Australian Open 2025 - 24 Ghanta Bangla News
Home

Lakshya Sen: জাপানি শাটলারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ‘লক্ষ্যভেদ’ লক্ষ্য সেনের – Bengali News | Lakshya Sen defeats Yushi Tanaka 21 15, 21 11 to win the Sathio Australian Open 2025

Spread the love

জাপানি শাটলারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ‘লক্ষ্যভেদ’ লক্ষ্য সেনেরImage Credit: X

অবশেষে ‘লক্ষ্যভেদ’ লক্ষ্য সেনের (Lakshya Sen)। অলিম্পিকের পর তেমন সাফল্য ধরা দেয়নি। কিন্তু এ বার বছরটা এভাবে শেষ হওয়া লেখা ছিল না লক্ষ্য সেনের কপালে। তাই তো বছরটা শেষ হওয়ার ঠিক আগে অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) চ্যাম্পিয়ন লক্ষ্য সেন। অস্ট্রেলিয়ান ওপেনের সুপার ৫০০ সিরিজ়ের প্রতিযোগিতায় জাপানি শাটলার যুশি তানাকাকে স্ট্রেট গেমে হারালেন লক্ষ্য। ম্যাচের ফলাফল ২১-১৫, ২১-১১ লক্ষ্যের পক্ষে। মাত্র ৩৮ মিনিটেই ঝড় তোলেন আলমোরার ছেলে লক্ষ্য।

ফাইনালে ওঠাটা লক্ষ্যর জন্য খুব সহজ ছিল না। এর আগে ১ ঘণ্টা ২৬ মিনিটের সেমিফাইনালে লক্ষ্য হারান চিনা তাইপের চৌ তিয়েন চেনকে। দ্বিতীয় বাছাইয়ের বিরুদ্ধে লক্ষ্য জেতেন ১৭-২১, ২৪-২২, ২১-১৬ ব্যবধানে। এই বছর দ্বিতীয় কোনও বড় প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলেন তিনি। এই সুপার ৫০০ সিরিজ়ের প্রতিযোগিতা জিতে লক্ষ্য জীবনে বড় সাফল্য অর্জন করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *