Travis Head: দু’দিনে ফিনিশ টেস্ট! অ্যাসেজের পারথে অভিনব কীর্তি ট্রাভিস হেডের – Bengali News | Travis Head scores 123 runs in Perth Test, Australia take lead in Ashes against England
দু’দিনে ফিনিশ টেস্ট! অ্যাসেজের পারথে অভিনব কীর্তি ট্রাভিস হেডেরImage Credit: PTI
পারথ: এমনটা কি কোনও ক্রিকেট প্রেমী ভেবেছিলেন, যে পারথে বোলাররা তিনটে ইনিংসে রাজ করেছেন, সেই পারথেই চতুর্থ ইনিংসে সব ওলটপালট করে দেবেন এক ব্যাটার? মাত্র ২ দিনে শেষ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (Australia vs England) প্রথম টেস্ট! অজিদের জয়ের নেপথ্যে ট্রাভিস হেড (Travis Head)। অজি ওপেনার হেড প্রায়শই চেষ্টা করেন এই ম্যাজিকটা দেখানোর। তাঁর ব্যাটে ভর করেই পারথ টেস্টে অজিরা জিতল ৮ উইকেটে। অ্যাসেজের পারথ টেস্টে ৪টে ইনিংসে নজর রাখলে দেখা যাবে দুটো মাত্র হাফসেঞ্চুরি। আর জ্বলজ্বল করছে হেডের ৮৩ বলে ১২৩ রানের রেকর্ড গড়া একটা ইনিংস।
অ্যাসেজে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হেডের
পারথে অ্যাসেজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে দুরন্ত ব্যাটিং অজি ওপেনার ট্রাভিস হেডের। স্টোকসদের বিরুদ্ধে শতরানে পৌঁছতে হেডের লাগল মাত্র ৬৯ বল। অ্যাসেজের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। হেডের আগে এই তালিকায় রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। তিনি ২০০৬ সালে ৫৭ বলে তিন অঙ্কের রানে পৌঁছেছিলেন। তাঁর আগে ১৯০২ সালে গিলবার্ট জোসেপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ টেস্টে ৭৬ বলে শতরান করেছিলেন। হেড এ বার গিলবার্টকে ছাপিয়ে গেলেন।