Child theft: বাসে আলাপ জমিয়ে শিশু চুরি, কয়েক ঘণ্টাতেই কামাল ফুলবাগান পুলিশের - Bengali News | Police rescued a child within few hours after theft in Phool Bagan - 24 Ghanta Bangla News
Home

Child theft: বাসে আলাপ জমিয়ে শিশু চুরি, কয়েক ঘণ্টাতেই কামাল ফুলবাগান পুলিশের – Bengali News | Police rescued a child within few hours after theft in Phool Bagan

Spread the love

কয়েকঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে পুলিশ Image Credit: TV9 Bangla

ভাঙড়ঃ সকালে ফুল বাগান শিশু হাসপাতাল থেকে একটি ৬ মাসের শিশু চুরির অভিযোগ উঠেছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল ওই শিশুকে নিয়ে পালাচ্ছেন এক মহিলা। সন্ধ্যের আগেই সেই শিশু উদ্ধার করলো পুলিশ। উত্তর কাশীপুর থানার সহযোগিতায় ভাঙড়ের নিবুন্ধিয়া গ্রাম থেকে ওই দুধের শিশুকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শ্যামলী মন্ডল নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ভাঙড়ের ছেলেগোয়ালিয়া গ্রামের বাসিন্দা মনিরুল মোল্লা ও মঞ্জিলা বিবির একমাত্র সন্তান মাহির মোল্লা। বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশীতে ভুগছিল মাহির। তাই সোমবার সকালে মঞ্জিলা কেবি ২২ রুটের একটি বাসে করে ছেলেকে হাসাপাতালে নিয়ে যান। ওই বাসেই আলাপ হয় নিবুন্ধিয়ার গৃহবধূ শ্যমলী মন্ডলের সঙ্গে। শ্যামলী নিজেকে ফুলবাগানের নার্স বলে পরিচয় দেন এবং শিশুকে নিজের কোলে বসান। হাসপাতালে চিকিৎসক কিছু ওষুধ লিখে দেন। মঞ্জিলা যখন সেই ওষুধ কিনতে যান তখন শ্যামলী বলেন শিশুটিকে তাঁর কাছে রেখে দেওয়ার জন্য। মিনিট পাঁচেক পরে মঞ্জিলা ফিরে দেখেন তাঁর পুত্র সন্তান এবং ওই মহিলা দুজনেই হাওয়া। শিশুটির মা ফুলবাগান থানায় শিশু চুরির অভিযোগ করেন।
ঘটনার তদন্তে নেমে ফুলবাগান থানার পুলিশ একাধিক সিসিটিভি ফুটেজ বিভিন্ন থানায় পাঠানো হয়। উত্তর কাশীপুর থানার পুলিশ সিসিটিভির ফুটেজ এলাকার সব গ্রামে ছড়িয়ে দেন। পুলিশ জানতে পারে শ্যমলী একটি শিশুকে নিয়ে বাড়ি ফিরেছেন। পুলিশ গোটা বাড়িটা ঘিরে ফেলে ওই শিশুকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।

নাম গোপন করে শিশু চুরি….

শ্যামলী মণ্ডলের নাম সাবিনা বিবি।

ভাঙড়ে চুরি যাওয়া শিশু উদ্ধার।।

তথ্য সংযোজন….

কাপড়ের ছোট ব্যাগের সূত্র ধরেই কয়েকঘন্টার মধ্যে উদ্ধার চুরি যাওয়া শিশু।।

ফুলবাগান হসপিটালে শিশু চুরি যাওয়ার ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে পুলিশ।।

সেখানেই অভিযুক্তের হাতে একটি কাপড়ের ছোট ব্যাগ দেখা যায়।।

কাপড়ের ব্যাগে কাশিপুর থানা ও নিবুন্দিয়া গ্রামের নাম লক্ষ্য করে পুলিশ।।

তারপর ভাঙড়ের উত্তর কাশিপুর থানার পুলিশের সঙ্গে কথা বলে মহিলার বর্ণনা আদানপ্রদান করে তদন্তকারীরা।।

আর সেই সূত্রেই শ্যামলি মণ্ডল ওরফে সাবিনা বিবির হদেশ পায় তদন্তকারী পুলিশ টিম।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *