CM Mamata Banerjee: ‘বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র’, উত্তরবঙ্গে গিয়ে ফের গর্জে উঠলেন মমতা – Bengali News | CM Mamata Banerjee went to North Bengal and again raised her voice against the Center alleging that Bengal is being deprived
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit: TV 9 Bangla
উত্তরবঙ্গে গিয়ে ফের বাংলার বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র। প্রসঙ্গত, কিছুদিন আগেই ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছিল উত্তরবঙ্গ। একের পর এক মৃত্যুর খবরে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছিল। ছুটে গিয়েছিলেন মমতা। এবার দুর্যোগ পরবর্তী পরিস্থিতির পর্যালোচনায় উত্তরবঙ্গে গেলেন মমতা। থাকছেন তিন দিন। উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠক থেকে মমতা বললেন…
- আমরা কথা দিয়ে গিয়েছিলাম চাকরি দেব, ৫ লক্ষ টাকা করে দেব। সেটা আমরা দিয়ে দিয়েছি। রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মিরিকে একটা পাকা ব্রিজ হচ্ছে। বাকি কাজও চলছে। কৃষি জমিগুলির সার্ভে হচ্ছে। সার্ভে হয়ে যাওয়ার পরে ওরা শস্য বিমা পাবে।
- প্রাকৃতিক দুর্যোগে গুরুতর ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য সব জেলা মিলিয়ে ১৪ হাজার ৭৯৪টি পরিবারকে মোচ ১৬১ কোটি ৩৩ লক্ষ টাকা দিচ্ছি। এটা ওরা সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে পেয়ে যাবে।