Humayun Kabir: হুমায়ুনের মুখে বড় কথা, তারপরও এত চুপ কেন তৃণমূল? এ কোন কৌশল! – Bengali News | Why TMC has not spoken anything on Humayun Kabir even after controversial comment
মুসলিম ভোট যেখানে বেশি, সেখানে নতুন দল গড়ে ভোটে লড়ার বার্তা দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সিপিএম-আইএসএফ-কে সঙ্গে নেওয়ার কথা বলছেন। মাঝে কয়েকটা দিন কেটে গিয়েছে, তারপরও হুমায়ুনের এই বিষয়টাতে গুরুত্বই দিচ্ছে না তৃণমূল। কোনও কথাই বলা হচ্ছে না দলের তরফে?
প্রশ্ন উঠেছে, হুমায়ুনের ক্ষেত্রে কি কোনও নতুন কৌশল নিয়েছে তৃণমূল? বলছে ‘সময় নেই।’ অথচ বিরোধীরা মনে করছে, হুমায়ুন যা বলেছে, সেই পদক্ষেপ যদি করে থাকে, তাহলে ক্ষতি হবে তৃণমূলের। গুরুত্ব দিতে নারাজ দল? নাকি এভাবে আদতে হুমায়ুনকে চাপে রাখা হচ্ছে?