West Bengal HS Result 2025 Live: ক্ষণিকের মধ্যেই ফল ঘোষণা উচ্চ মাধ্যমিকের, প্রথম দশে থাকবে কারা? – Bengali News | WBCHSE Uccha Madhyamik 3rd Semester Exam Results Live Updates; Check results on www.result.shiksha
কলকাতা: আজ প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল। পরীক্ষা শেষের মাত্র ৩৯ দিনের মাথায় ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর সাড়ে ১২টা নাগাদ সাংবাদিক বৈঠকে বসবেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তারপরই বেলা দু’টো নাগাদ পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফ দেখতে পারবেন। ফলাফল দেখা যাবে টিভি৯ বাংলার ওয়েবসাইটেও।