Fire: ঢাকুরিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ আগুন, পৌঁছল দমকলের ৬টি ইঞ্জিন - Bengali News | Fire breaks out in a state owned bank in Dhakuria - 24 Ghanta Bangla News
Home

Fire: ঢাকুরিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ আগুন, পৌঁছল দমকলের ৬টি ইঞ্জিন – Bengali News | Fire breaks out in a state owned bank in Dhakuria

Spread the love

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুনImage Credit: TV9 Bangla

কলকাতা: সাতসকালে ঢাকুরিয়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ভয়াবহ আগুন। এদিন সকালে ব্যাঙ্কের ভিতর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। আগুন নেভানোর কাজ চলছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেটাই প্রাথমিকভাবে লক্ষ্য দমকল কর্মীদের।

ব্যাঙ্ক খোলার সময় না হওয়ায় কোনও কর্মী কিংবা গ্রাহক ব্যাঙ্কে ছিলেন না। ফলে বড় বিপদ এড়ানো গিয়েছে বলে দমকল কর্মীরা মনে করছেন। কিন্তু, ব্যাঙ্কে নানা নথি রয়েছে। সেইসব নথিপত্রের যাতে বেশি ক্ষতি না হয়, তার চেষ্টা করেন দমকলকর্মীরা। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পরই আগুন লাগার কারণ খতিয়ে দেখবে দমকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *