গোয়েন্দাগিরি ছেড়ে এবার গায়ক ‘ফ্যামিলি ম্যান’ মনোজ বাজপেয়ী! কবে আসছে নতুন সিজন? – Bengali News | The family man 3 release date amazone prime bollywood bengali cinema
শ্রীকান্ত তিওয়ারি। হ্য়াঁ, সেই ফ্য়ামিলি ম্যান যিনি সংসারের আড়ালে মারকুটে গোয়েন্দা। অফিসপাড়ায় গোবেচারা হলেও, দুনীর্তি আটকাতে গিয়ে তিনি যেন জেমস বন্ড! সেই শ্রীকান্ত তিওয়ারিই যদি সকাল থেকে দুপুর, বিকেল থেকে রাত শুধু গান গায়, তাহলে?
কাণ্ডটা একটু বিশদে বলা যাক। প্রকাশ্যে এল আমাজন প্রাইমের জনপ্রিয় সিরিজ ফ্যামিলি ম্যান-এর সিজন থ্রিয়ের টিজার। আর সেখানেই একেবারে নতুন অবতারে দেখা গেল মনোজ বাজপেয়ীকে। টিজারে সুচিত্রা ওরফে প্রিয়মণি জানালেন শ্রীকান্ত সারাদিন ধরে বেসুরো গান করে করে কান ঝালাপালা করছেন। কিন্তু এই ছোট্ট ঝলকে দর্শক কিন্তু ইঙ্গিত পেল বেসুরো গান নয়, বরং এবারও শ্রীকান্তের সামনে মস্ত বড় চ্যালেঞ্জ।
ফ্য়ামিলি ম্যান ৩-এর সবচেয়ে বড় চমক হতে চলেছেন অভিনেতা জয়দীপ আওলায়ত। সূত্র বলছে, মনোজ বাজপেয়ীর পাশাপাশি জয়দীপ এই সিরিজের লাইমলাইট কেড়ে নেবে। এছাড়াও সিজন থ্রিতে বিশেষ চরিত্রে দেখা যাবে নিম্রত কৌরকে। এছাড়াও রয়েছে শারিহ হাসমি, শ্রেয়া ধন্বন্তরি, অশ্লেষা ঠাকুর, বেদান্ত সিনহার মতো অভিনেতা।
সিরিজ নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২১ নভেম্বর আমাজন প্রাইমে দেখা যাবে এই সিরিজ। এদিন থেকে ২৪০ টি দেশের দর্শক দেখতে পাবেন এই সিরিজ।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল দ্য ফ্যামিলি ম্যান সিরিজটি। প্রথম সিজন থেকেই জনপ্রিয় হয় এই সিরিজ। রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকের এই সিরিজের প্রতিটি সিজনের জন্যই হন্যে হয়ে বসে থাকেন দর্শকরা। এবারের সিজনের গল্পের জন্যও তাকিয়ে রয়েছেন সিরিজ প্রেমীরা।