Jadavpur: বেঙ্গালুরু টু বিজয়গড়! রেকি করে প্রাক্তন প্রেমিকার বাড়ির সামনে গুলি বিহারের যুবকের - Bengali News | Jadavpur Bengaluru to Bijoygarh! Bihar youth shoots ex girlfriend in front of her house while doing recce - 24 Ghanta Bangla News
Home

Jadavpur: বেঙ্গালুরু টু বিজয়গড়! রেকি করে প্রাক্তন প্রেমিকার বাড়ির সামনে গুলি বিহারের যুবকের – Bengali News | Jadavpur Bengaluru to Bijoygarh! Bihar youth shoots ex girlfriend in front of her house while doing recce

Spread the love

প্রাক্তন প্রেমিকার বাড়ির সামনে গুলি চালনার অভিযোগImage Credit: TV9 Bangla

কলকাতা: প্রাক্তন প্রেমিকার বাড়ি রেকি করে এসে গুলি চালানোর অভিযোগ। তপ্ত যাদবপুরের  বিজয়গড়। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আগে থেকে রেকি করেই প্রাক্তন প্রেমিকার বাড়িতে এসে হামলার ছক করেছিলেন যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম রবি কুমার ভরদ্বাজ। তিনি বিহারের বাসিন্দা বলে জানা দিয়েছে।

তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, অভিযুক্ত যুবক এর আগেও হামলা চালিয়েছেন প্রাক্তন প্রেমিকার উপরে। মাস কয়েক আগে বেঙ্গালুরুতে থাকাকালীন অভিযুক্ত যুবক ওই তরুণীর ওপর হামলা করেছিলেন বলে অভিযোগ। সেই সময় মাথায় আঘাত পান তরুণী। এমনকি মাথায় সেলাইও পড়ে। সে সময়ে তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হন অভিযুক্ত যুবক।

রবি কুমারের বেঙ্গালুরুতে একটি ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থা ছিল। যেখানে ২০২২ থেকে চাকরি করতেন কলকাতার বিজয়গড়রের বাসিন্দা এই তরুণী। যুবকের সঙ্গে তরুণীর ঘনিষ্ঠতা তৈরি হয়। যুবক বিবাহিত। অভিযোগ, বিয়ের ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে রেখেই যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান রবি।

তরুণী বিষয়টি জানতে পারার পর থেকেই সম্পর্কের অবনতি হয়। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তরুণী। অভিযোগ, ২০২৩ সালে বেঙ্গালুরুতে থাকাকালীন তরুণীর উপরে চপার দিয়ে আঘাত করেন যুবক। স্থানীয় পুলিশের হাতে গ্রেফতার হন রবি। বেশ কয়েকমাস জেলও খাটেন তিনি। তরুণী বিজয়গড়ের বাড়িতে ফিরে আসেন। অভিযোগ, সেখানেও চড়াও হন অভিযুক্ত। রেকি করে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ, এরপর  মঙ্গলবার সন্ধ্যায় গুলি চালান অভিযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *