Afghanistan Restrict River Water: পাকিস্তানের সীমান্তে তৈরি হবে 'তালিবানের প্রাচীর', তেষ্টা বাড়বে শেহবাজের, অনুপ্রেরণা জোগাল ভারত? - Bengali News | After india taliban rules afghanistan set to restrict river water to pakistan - 24 Ghanta Bangla News
Home

Afghanistan Restrict River Water: পাকিস্তানের সীমান্তে তৈরি হবে ‘তালিবানের প্রাচীর’, তেষ্টা বাড়বে শেহবাজের, অনুপ্রেরণা জোগাল ভারত? – Bengali News | After india taliban rules afghanistan set to restrict river water to pakistan

Spread the love

বাঁদিকে শেহবাজ, ডানদিকে আমির খান মুত্তাকিImage Credit: Getty Image

নয়াদিল্লি: সংঘর্ষের বদলা নিতে হাতিয়ার সেই জল। ভারতের জুতোয় পা গলিয়ে পাকিস্তানকে ‘শায়েস্তা’ করতে চাইছে তালিবান-শাসিত আফগানিস্তান। চিত্রল নদীর উপরেই নতুন বাঁধ তৈরি করতে চায় তাঁরা। নিয়ন্ত্রণ করতে চায় নদীর গতিপথ। কিন্তু হঠাৎ করেই কেন এই সিদ্ধান্ত?

চিত্রল নদীর গতিপথ

আফগানিস্তানে এই নদীর অন্য একটি নাম রয়েছে, তা হল কুনার। চিত্রল নামটা দিয়েছে পাকিস্তান। এই নদীর উৎপত্তি স্থল হিন্দুকুশ পর্বতমালা। যা আফগানিস্তান, পাকিস্তান এবং তাজাকিস্তান জুড়ে অবস্থিত। ৪৮০ কিলোমিটার দীর্ঘ এই নদীটি উত্তর-পূর্ব আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় উৎপন্ন হয়েছে। যা আবার পাকিস্তান ব্রোঘিল গিরিপথ লাগোয়া একটি এলাকা। উৎপত্তির পর সেখান থেকে দক্ষিণে আফগানিস্তানের কুনার ও নাঙ্গারহার প্রদেশের মধ্য়ে দিয়ে প্রবাহিত হয়ে পৌঁছে গিয়েছে পাকিস্তানের খাইবার পখতুনখোয়া এলাকায়। সেই কুনারই পাকিস্তানে প্রবেশের পর হয়ে উঠেছে চিত্রল নদী।

বলা হয় আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় অবস্থিত এই নদীর উপরে অনেকাংশেই নির্ভর করে রয়েছে দুই দেশ। খাইবার পখতুনখোয়ার মতো এলাকায় সেচ, জলের চাহিদা মেটাতে এই নদীকেই ব্যবহার করে প্রশাসন। এবার সেটিকেই নিয়ন্ত্রণ করতে চায় তালিবানদের দেশ।

কোথায় তৈরি হবে বাঁধ?

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তুলে ধরা প্রতিবেদন অনুযায়ী, কুনারের বুকেই নতুন নদীবাঁধ তৈরি করবে আফগানিস্তান। তাঁদের সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশ মেনেই যত দ্রুত সম্ভব এই বাঁধ তৈরির কাজ শুরু হবে। কিন্তু ঠিক কোনও এলাকায় এই বাঁধ তৈরি হবে, সেই নিয়ে কোনও তথ্য প্রদান করেনি আফগানিস্তান।

প্রসঙ্গত, তালিবানদের এই পদক্ষেপ ভারতকে অনুসরণ করে করা বলেই মনে করছেন একাংশের বিশেষজ্ঞরা। পহেলগাঁও সন্ত্রাস হামলার পর প্রথমদিকে নয়াদিল্লি কোনও সরাসরি সংঘাতে লিপ্ত হয়নি। বরং কূটনৈতিক-যুদ্ধ ঘোষণা করেছিল তাঁরা। সেই সময়ই পাকিস্তানের সঙ্গে দশক আগে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি স্থগিতকরে বিদেশমন্ত্রক। যে জলের উপর ৮০ শতাংশ নির্ভর করে ছিল পাকিস্তান। তা সাময়িক ভাবে বন্ধের ঘোষণা করে নয়াদিল্লি। এবার একই পথ অনুসরণ করল আফগানিস্তানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *