Bangladesh: ঢাকার বিমানবন্দরে আগুনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ইউনূস, দিলেন কড়া নির্দেশ - Bengali News | Sabotage Evidence Will Be Dealt Swiftly, Bangladesh interim Government Chief Muhammad Yunus Says Dhaka Fire Incident Will be Investigated - 24 Ghanta Bangla News
Home

Bangladesh: ঢাকার বিমানবন্দরে আগুনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ইউনূস, দিলেন কড়া নির্দেশ – Bengali News | Sabotage Evidence Will Be Dealt Swiftly, Bangladesh interim Government Chief Muhammad Yunus Says Dhaka Fire Incident Will be Investigated

Spread the love

ঢাকার বিমানবন্দরে আগুন।Image Credit: PTI

ঢাকা: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন কি নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে ছিল বড় ষড়যন্ত্র? খতিয়ে দেখবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যদি প্রমাণ পাওয়া যায় যে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছিল, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার ভয়াবহ আগুন লাগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে। ৩৭টি ইঞ্জিন মিলে প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নেভাতে গিয়ে  ২৫ সদস্য সহ মোট ৩৫ জন আহত হন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস বলেন, “দেশজুড়ে একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের খবর মিলেছে এবং তা নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, অন্তর্বর্তী সরকার সে বিষয়ে অবগত। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে নিরাপত্তা বাহিনী ঘটনাগুলি তদন্ত করে দেখছে। জনগণের প্রাণরক্ষা ও সম্পত্তি রক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ।”

কড়া ভাষায় ইউনূস বলেন, “একটা বিষয় স্পষ্ট করে বলি, যদি এগুলি নাশকতা বা অন্তর্ঘাত প্রমাণিত হয়, তাদের লক্ষ্য যদি আতঙ্ক তৈরি করা থাকে, তাহলে এরা তখনই সফল হবে যদি আমরা ভয়কে বিচার-বুদ্ধিকে অতিক্রম করতে দিই।”

গতকাল, শনিবার দুপুর আড়াইটে নাগাদ আগুন লাগে। শাহজালাল বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে কার্গো ভিলেজে আগুন লাগে। এখানেই যাবতীয় পণ্য আমদানি করে রাখা হত। নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে। প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই সমস্ত বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। দীর্ঘক্ষণের চেষ্টার পর রাতে আগুন নেভে। রাত ৯টার পর বিমানবন্দর চালু হয়।

প্রসঙ্গত, ঢাকার বিমানবন্দরে আগুন লাগার আগে মঙ্গলবারও মিরপুরের শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে আগুন লেগেছিল। ওই  অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতে আগুন লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *