আমেরিকার গোপন নথি 'উধাও', মিলছে চিনা যোগও! গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক - Bengali News | Indian origin Renowned US Defence Expert Ashley J Tellis Arrested over Secret Documents, Has Link with China - 24 Ghanta Bangla News
Home

আমেরিকার গোপন নথি ‘উধাও’, মিলছে চিনা যোগও! গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক – Bengali News | Indian origin Renowned US Defence Expert Ashley J Tellis Arrested over Secret Documents, Has Link with China

Spread the love

ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা এক্সপার্ট তথা আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ অ্যাসলি জে টেলিস।Image Credit: X

ওয়াশিংটন: চিনের জন্য গুপ্তচরবৃত্তি? গ্রেফতার করা হল ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা এক্সপার্ট তথা আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ অ্যাসলি জে টেলিসকে। তাঁর কাছ থেকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপনীয় তথ্য পাওয়া গিয়েছে। বেআইনি এই কার্যকলাপের জন্য গ্রেফতার করা হয়েছে প্রতিরক্ষা এক্সপার্টকে।

ভার্জিনিয়ার ইউএস অ্যাটর্নি অফিস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ফেডেরাল তদন্তে জানা গিয়েছে যে টেলিসের কাছে গোপনীয় সরকারি তথ্য মিলেছে।  অ্যাসলি জে টেলিস (৬৪) একজন সিনিয়র ফেলো। তাঁর বিরুদ্ধে ১৮ ইউএসসি ৭৯৩(ই) ধারা লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যা প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য বেআইনিভাবে রাখা নিষিদ্ধ করে। মার্কিন সরকারের সুরক্ষিত জায়গা থেকে গোপনীয় তথ্য সরিয়ে নিয়েছেন এবং চিনের আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন টেলিস, এমনটাও অভিযোগ।

মার্কিন অ্যাটর্নি লিন্ডসি হ্যালিগান জানিয়েছেন, টেলিসের কর্মকাণ্ড আমেরিকার নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষায় বিরাট ঝুঁকি তৈরি করেছে।

যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে টেলিসের ১০ বছর পর্যন্ত জেল, ২ লক্ষ ৫০ হাজার ডলার জরিমানা হতে পারে। গোপন নথিগুলি বাজেয়াপ্ত করা হবে। তবে সরকারের তরফে জানানো হয়েছে, এটা অভিযোগ। যতক্ষণ অভিযোগ প্রমাণ হচ্ছে না, ততক্ষণ টেলিসকে নির্দোষ বলেই গণ্য করা হবে।

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও ভারত-আমেরিকা সম্পর্ক বিষয়ক অন্যতম বিশেষজ্ঞ টেলিস। তিনি মার্কিন সরকারে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। স্টেট সেক্রেটারির অধীনে রাজনৈতিক বিষয়ে সিনিয়র পরামর্শদাতা হিসাবেও কাজ করেছেন। জর্জ ডব্লু বুশ প্রেসিডেন্ট থাকাকালীন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্পেশাল অ্যাসিস্টেন্ট ছিলেন।

মার্কিন মিডিয়া সূত্রে খবর, বিভিন্ন চিনা আধিকারিকদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেছিলেন টেলিস। তবে এখনই সরাসরি গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *