Rhino rescued: বন্যা বিপর্যস্ত উত্তরবঙ্গে উদ্ধার আরও ২ গন্ডার, ফিরল 'আপন আস্তানা'-য় - Bengali News | Two rhinos rescued from Cooch Behar - 24 Ghanta Bangla News
Home

Rhino rescued: বন্যা বিপর্যস্ত উত্তরবঙ্গে উদ্ধার আরও ২ গন্ডার, ফিরল ‘আপন আস্তানা’-য় – Bengali News | Two rhinos rescued from Cooch Behar

Spread the love

দুটি গন্ডার উদ্ধার হয়েছেImage Credit: TV9 Bangla

জলদাপাড়া: প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গ। বন্যায় জাতীয় উদ্যান থেকে পশুরা লোকালয়ে চলে এসেছিল। সোমবার আরও দুটি গন্ডারকে কোচবিহারের পাতলাখাওয়া বনাঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে। তারপর তাদের জলদাপাড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। জলদাপাড়া থেকে কোচবিহার পর্যন্ত তোর্সা নদীর বন্যার জলে ভেসে যাওয়ার পর এই গন্ডারগুলি ৫ অক্টোবর থেকে একটি ছোট বনের মধ্যে আটকে পড়েছিল।

জলদাপাড়ার ডিএফও পরভীন কাশওয়ান বলেন, “এই জাতীয় জটিল ও সংবেদনশীল অপারেশন পরিচালনা করা কেবল জালদাপাড়া বন্যপ্রাণ বিভাগের বিশেষজ্ঞ দল এবং বছরের পর বছর ধরে তাদের দক্ষতার কারণে সম্ভব হয়েছে। বন দফতরের কর্মীরা প্রাণীদের সনাক্তকরণ এবং নিরাপদে প্রাণীদের তাদের প্রাকৃতিক আবাসে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করেছেন। দুটি গন্ডারই সুস্থ রয়েছে। তবে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

এখনও অবধি ৮টি গন্ডার বন্যার পরে আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। যারা বন্যার জলে ভেসে গিয়েছিল। আরও গন্ডার কোথাও রয়েছে কি না, তার খোঁজও চালাচ্ছে বন দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *