Dumdum: বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে নিখোঁজ, ময়লার স্তূপ থেকে উদ্ধার যুবকের দেহ - Bengali News | Dumdum: Body of young man who went missing at friend's birthday party found in garbage dump - 24 Ghanta Bangla News
Home

Dumdum: বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে নিখোঁজ, ময়লার স্তূপ থেকে উদ্ধার যুবকের দেহ – Bengali News | Dumdum: Body of young man who went missing at friend’s birthday party found in garbage dump

Spread the love

ডান দিকে মৃত যুবক গণেশ সমাদ্দারImage Credit: TV9 Bangla

কলকাতা: বন্ধুর জন্মদিনে গিয়ে নিখোঁজ। পরে ডাম্পিং গ্রাউন্ডে মিলল রক্তাক্ত দেহ। দমদমের প্রমোদনগরে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গণেশ সমাদ্দার। কীভাবে মৃত্যু, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে। আপাতত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন গণেশ। তিনি তাঁর বোনকেই এই কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বুধবার পর্যন্ত বোনের সঙ্গে ফোনে যোগাযোগ হয়। তারপর আর বাড়ি ফেরেননি।  ফোনেও আর যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরিবারের তরফ থেকে খোঁজ করা হচ্ছিল। বৃহস্পতিবার সকালে প্রমোদনগরে ডাম্পিং গ্রাউন্ডে ময়লার স্তূপের ভিতর থেকে একটি হাত বেরিয়ে থাকতে দেখেন এলাকার মানুষ। তার ময়লা সরাতেই বেরিয়ে পড়ে দেহ। খবর দেওয়া হয় থানায়।

পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পরে সূত্র ধরে পরিবারের খোঁজ পায়। পরিবারের সদস্যরা গিয়ে দেহ শনাক্ত করে। অভিযোগ, খুন করে ময়লার ভিতর দেহ লুকিয়ে রাখা হয়েছিল। ওই যুবকের মাথায় ও মুখে গুরুতর চোট ছিল। মনে করা হচ্ছে ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। তাতে খুনের অভিযোগ আরও জোরাল হচ্ছে। তদন্তে বরানগর ও দমদম থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গণেশের বোন বলেন, “হঠাৎ ফোন এল, তোর ভাই খুন হয়ে গিয়েছে। দেহ পড়ে রয়েছে ময়লার মধ্যে। আমাকে বলেছিল, ঘুরতে যাচ্ছে, বন্ধুর জন্মদিন রয়েছে। কারোর সঙ্গে কোনও ঝামেলা হয়েছিল কিনা, সেটা আমরা বলতে পারব না।”

এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা যখন বডিটা দেখলাম, চোয়ালের চামড়া একটা দিকে উঠে গিয়েছিল। মাথার পিছনের চুল খাবলা দিয়ে উঠে গিয়েছে। মুখের একপাশটা পুড়ে গেলে যেরকম লাল হয়ে যায়, সেরকম হয়ে গিয়েছে। কেউ মেরেছে, এটাই মনে হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *