Kestopur: খেলতে গিয়ে কেষ্টপুর খালে পড়ে গেল ২ শিশু, অবস্থা আশঙ্কাজনক - Bengali News | Kestopur 2 children fall into Keshtapur canal while playing, condition critical - 24 Ghanta Bangla News
Home

Kestopur: খেলতে গিয়ে কেষ্টপুর খালে পড়ে গেল ২ শিশু, অবস্থা আশঙ্কাজনক – Bengali News | Kestopur 2 children fall into Keshtapur canal while playing, condition critical

Spread the love

কলকাতা: খেলতে দিয়ে বিপত্তি। কেষ্টপুর খালে পড়ে গিয়েছে দুই শিশু। নিউটাউনের চণ্ডীবেড়িয়া এলাকায় উত্তেজনা। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার করা সম্ভব হয়েছে এক শিশুকে। কিন্তু তখনও নিখোঁজ ছিল আরেক শিশু। দীর্ঘক্ষণ পর তাকেও উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কান্নায় ভেঙে পড়েছে শিশুর পরিবার। উৎকন্ঠায় স্থানীয় বাসিন্দারাও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খালপাড়েরই বাসিন্দা দুই শিশু। পাঁচ বছরের একটি মেয়ে ও একটি বছর আটেকের ছেলে খালের ধারে খেলা করছিল। কোনওভাবে তারা খালে পড়ে যায়। প্রথমে বিষয়টা কেউ দেখতে পাননি। পরে দুই শিশুকেই জলে ভেসে আসতে দেখেন খালপাড়ের বাসিন্দারা।

তাঁরাই চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। চিৎকার শুনে মেয়েটির মায়া দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসেন। ততক্ষণে স্থানীয় বাসিন্দারা জলে নেমে খোঁজ শুরু করে দিয়েছেন। প্রথমে ছেলেটিকে উদ্ধার করা  যায়। কিন্তু তখনও বাচ্চা মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশও ডুবুরি নামিয়ে উদ্ধার কাজ শুরু করে। সকাল ১০ টা নাগাদ তারা জলে পড়ে যায়। ঘণ্টা দেড়েক খোঁজার পর শিশু কন্যাটিকেও উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দুই শিশুই অচৈতন্য় ছিল। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অনেকটা জল ফুসফুসে চলে দিয়েছে, অবস্থা আশঙ্কাজনক।

বাচ্চা মেয়েটির মা বলেন, “রোজ সকালেই ওরা খালপাড়ের ধারে পাতা নিয়ে খেলে। এদিনও খেলছিল। কিন্তু অনেকক্ষণ আমি সাড়া না পাওয়ায় হাক দিতে থাকি। বেরিয়ে গিয়ে দেখি, লোকে চিৎকার করছে। তখন জিজ্ঞাসা করি, তোমরা কি দুটো বাচ্চা দেখেছো, ওরা বলে জলে ভেসে যাচ্ছে। ওরাই খালে নেমে ততক্ষণে খোঁজ শুরু করে দিয়েছে।” কান্নায় ভেঙে পড়েছে দুই শিশুর মা। প্রতিবেশীরাও চিন্তিত। এক প্রতিবেশী বলেন, “বাচ্চারা রোজই এখানে খেলে। কীভাবে পড়ে গেল, বুঝতে পারছি না। পড়ে যাওয়ার সময়ে তো কেউ দেখেনি। এখন বৃষ্টির জন্য এমনিতেই খালে জল বেশি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *